প্রতিবেদক : আলম চৌধুরী সিনিয়র (ক্রাইম রিপোর্টার)
চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা পর্যায়ের মিছিলের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রায়শ্রী উত্তর ইউনিয়নের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন সোহেল রানা ও শাকিল। উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের যাদবপুর এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের (আইজিপি পুরস্কারপ্রাপ্ত) দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশের এ ধরনের অভিযানকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

মতামত