নিহত শাকিল টেপামধুপুর ইউনিয়নের মন্ডলটারী গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে এবং মধুপুর বাজারের জামাল ডেকোরেটরে শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে দুর্গা মন্দিরে জেনারেটরে হাত দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন শাকিল। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকের তথ্যমতে, সকাল ১১টা ৪৫ মিনিটে শাকিলকে হাসপাতালে নেওয়ার সময়ই তাঁর মৃত্যু হয়েছিল।
এদিকে, অল্প বয়সী এই ডেকোরেটর শ্রমিকের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছাঁয়া।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

মতামত