২১ অক্টোবর ২০২৬
সিলেট প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, একাধিক বিভাগে প্রভাষক এবং একটি বিভাগে সহযোগী অধ্যাপক পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে মোট ২৪টি শিক্ষক পদে নিয়োগের সুযোগ রয়েছে। এর মধ্যে প্রভাষক পদে ২৩টি এবং সহযোগী অধ্যাপক পদে একটি পদ রয়েছে।
প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), ব্যবসায় প্রশাসন, রসায়ন, পদার্থবিজ্ঞান, পরিসংখ্যান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি এবং ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগে। এ ছাড়া ব্যবসায় প্রশাসন বিভাগে একজন সহযোগী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রভাষক পদে আবেদনের শেষ তারিখ ৬ নভেম্বর ২০২৬ এবং সহযোগী অধ্যাপক পদে আবেদনের শেষ তারিখ ৩ ডিসেম্বর ২০২৬।
আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নিয়ম অনুসরণ করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপ্রক্রিয়া, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন: www.career.sust.edu

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

মতামত