জনতার অনলাইন প্রেস ক্লাব

শার্শায় ১৮ স্বর্ণের বারসহ আটক ১, পালিয়ে গেল ২ জন

শার্শায় ১৮ স্বর্ণের বারসহ আটক ১, পালিয়ে গেল ২ জন

শার্শায় ১৮ স্বর্ণের বারসহ আটক ১, পালিয়ে গেল ২ জন
শার্শায় ১৮ স্বর্ণের বারসহ আটক ১, পালিয়ে গেল ২ জন

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেলসহ মোঃ আলাউদ্দীন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের প্রাইম ব্রিকস ইটভাটা সংলগ্ন নাভারণ-সাতক্ষীরাগামী পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপর দুই ব্যক্তি পালিয়ে যায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) মোঃ আরিফ হোসেনের নেতৃত্বে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামিনুল হক এবং এসআই শেখ মোঃ জাহিদুল আলমসহ পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে সন্দেহভাজন হিসেবে আলাউদ্দীনকে গ্রেপ্তারের পর তার হেফাজতে থাকা ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধার করা স্বর্ণের বারগুলোর মোট ওজন ২ কেজি ৯০ গ্রাম, যা ১৮০ ভরি। গ্রেপ্তার আলাউদ্দীন শার্শা উপজেলার হাড়িখালী (যদুনাথপুর) গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।

এ ঘটনায় চোরাচালানবিরোধী আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। পালিয়ে যাওয়া অপর দুই ব্যক্তির পরিচয় শনাক্ত ও তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়াও চলছে বলে জানিয়েছে পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


শার্শায় ১৮ স্বর্ণের বারসহ আটক ১, পালিয়ে গেল ২ জন

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image
যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেলসহ মোঃ আলাউদ্দীন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের প্রাইম ব্রিকস ইটভাটা সংলগ্ন নাভারণ-সাতক্ষীরাগামী পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপর দুই ব্যক্তি পালিয়ে যায়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) মোঃ আরিফ হোসেনের নেতৃত্বে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামিনুল হক এবং এসআই শেখ মোঃ জাহিদুল আলমসহ পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে সন্দেহভাজন হিসেবে আলাউদ্দীনকে গ্রেপ্তারের পর তার হেফাজতে থাকা ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়।পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধার করা স্বর্ণের বারগুলোর মোট ওজন ২ কেজি ৯০ গ্রাম, যা ১৮০ ভরি। গ্রেপ্তার আলাউদ্দীন শার্শা উপজেলার হাড়িখালী (যদুনাথপুর) গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।এ ঘটনায় চোরাচালানবিরোধী আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। পালিয়ে যাওয়া অপর দুই ব্যক্তির পরিচয় শনাক্ত ও তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়াও চলছে বলে জানিয়েছে পুলিশ।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
শার্শায় ১৮ স্বর্ণের বারসহ আটক ১, পালিয়ে গেল ২ জন
0:00 0:00
1.0x