বিশ্বনাথে সংঘর্ষের ঘটনায় আহত
একজনের মৃত্যু, আটক ৩
সিলেটের বিশ্বনাথে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত মনফর উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার লামাকাজি ইউনিয়নের মির্জারগাঁও গ্রামের মৃত উমেদ আলীর ছেলে। মনফর উদ্দিন (২০ অক্টোবর) গতকাল মঙ্গলবার বিকেলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতের ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে মির্জারগাঁও গ্রামের রাজিবুল মিয়া বাদি হয়ে ৩৭জনের নাম উল্লেখ্য করে আর ৩০/৩২জনকে অজ্ঞাতনামা আসামি করে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১০। এ মামলার ৩ এজাহার নামীয় আসামি কে গতকাল মঙ্গলবার রাতে থানা পুলিশ তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার মির্জারগাঁও গ্রামের মৃত মনু মিয়ার ছেলে ছাইদুল মিয়া (২৯), শাহীন মিয়া (২৭), একই গ্রামের তছির উদ্দিনের ছেলে সালমান আহমদ কাঞ্চন (২৫)। গ্রেপ্তারকৃত আজ বুধবার দুপুরে আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আজ বুধবার বিকেলে এরির্পোট লেখা পর্যন্ত নিহতের লাশ সিলেট ওসমানী হাসপাতের মর্গে রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার মির্জারগাঁও গ্রামের শাহজাহান মিয়া ও খালেদ মিয়ার লোকজনের মধ্যে র্দীঘ দিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিবোধ চলে আসছিল। এরই জের ধরে গত শুক্রবার বাদ জুম্মা প্রথমে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এরই এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় লাঠি-সোটা নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অনন্ত ১৫জন আহত হন। এরই মধ্যে গুরুত্বর আহত কয়েকজন কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে শাহজাহান মিয়ার পক্ষের আহত মনফর আলী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সংঘর্ষের ঘটনায় আহত একজনের মৃত্যু বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, এঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। এ মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

মতামত