জনতার অনলাইন প্রেস ক্লাব
জাতীয়

জাতীয়

09 NOVEMBER 2026 𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋  “নবাগত পুলিশ সুপার মহোদয় এঁর যোগদান ও দায়িত্বভার গ্রহণ”  অদ্য ০৯ নভেম্বর ২০২৬ খ্রি. সোমবার মুন্সীগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ বদরুদ্দোজা মহোদয়। এসময় বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় ফুলেল শুভেচ্ছা জানান এবং নবনিযুক্ত পুলিশ সুপার মহোদয়ের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।  জনাব মোঃ বদরুদ্দোজা ২৮তম বিসিএস পুলিশ ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি বগুড়া জেলার শাজাহাপুর থানার কাটাবাড়িয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। কর্মজীবনে নবাগত পুলিশ সুপার মহোদয় বাংলাদেশ পুলিশ একাডেমী শারদা রাজশাহী, পুলিশ হেডকোয়ার্টার্স, খুলনা জেলা, রেলওয়ে পুলিশ এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান এসআরবি তে কর্মরত ছিলেন।  দায়িত্ব হস্তান্তরকালে মুন্সীগঞ্জ  জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মুন্সীগঞ্জ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

জামালপুরে ২০ অসচ্ছল পরিবারের মাঝে অটোরিকশা বিতরণ করল দোস্ত এইড বাংলাদেশ

জামালপুরে ২০ অসচ্ছল পরিবারের মাঝে অটোরিকশা বিতরণ করল দোস্ত এইড বাংলাদেশ

অসচ্ছল পরিবারের কর্মসংস্থান সৃষ্টি, আয় বৃদ্ধি ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করার লক্ষ্যে জামালপুরে ২০টি পরিবারের মাঝে অটোরিকশা বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।

মঙ্গলবার (২০ অক্টোবর) জামালপুরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব অটোরিকশা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির এ উদ্যোগের মাধ্যমে উপকারভোগী ২০টি পরিবার নিজেদের কর্মসংস্থানের সুযোগ পাবে। অটোরিকশা থেকে নিয়মিত আয় করে পরিবারগুলোর জীবিকা নির্বাহ, আয় বৃদ্ধি এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের নতুন সম্ভাবনা তৈরি হবে।

সংস্থাটির মতে, অসচ্ছল মানুষের হাতে কর্মসংস্থানের সুযোগ তুলে দেওয়া টেকসই পরিবর্তন আনার অন্যতম কার্যকর উপায়। মানুষের জীবনমান উন্নয়ন, পরিবারগুলোকে স্বাবলম্বী করে তোলা এবং তাদের মুখে হাসি ফোটাতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।

মানুষের পাশে, মানুষের কল্যাণে—এই স্লোগানকে সামনে রেখে অসচ্ছল পরিবারের জীবনমান উন্নয়নে সংস্থাটির এ উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

জামালপুরে ২০ অসচ্ছল পরিবারের মাঝে অটোরিকশা বিতরণ করল দোস্ত এইড বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image
অসচ্ছল পরিবারের কর্মসংস্থান সৃষ্টি, আয় বৃদ্ধি ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করার লক্ষ্যে জামালপুরে ২০টি পরিবারের মাঝে অটোরিকশা বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।মঙ্গলবার (২০ অক্টোবর) জামালপুরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব অটোরিকশা বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির এ উদ্যোগের মাধ্যমে উপকারভোগী ২০টি পরিবার নিজেদের কর্মসংস্থানের সুযোগ পাবে। অটোরিকশা থেকে নিয়মিত আয় করে পরিবারগুলোর জীবিকা নির্বাহ, আয় বৃদ্ধি এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের নতুন সম্ভাবনা তৈরি হবে।সংস্থাটির মতে, অসচ্ছল মানুষের হাতে কর্মসংস্থানের সুযোগ তুলে দেওয়া টেকসই পরিবর্তন আনার অন্যতম কার্যকর উপায়। মানুষের জীবনমান উন্নয়ন, পরিবারগুলোকে স্বাবলম্বী করে তোলা এবং তাদের মুখে হাসি ফোটাতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।মানুষের পাশে, মানুষের কল্যাণে—এই স্লোগানকে সামনে রেখে অসচ্ছল পরিবারের জীবনমান উন্নয়নে সংস্থাটির এ উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
জামালপুরে ২০ অসচ্ছল পরিবারের মাঝে অটোরিকশা বিতরণ করল দোস্ত এইড বাংলাদেশ
0:00 0:00
1.0x