চালনা পৌরসভার ৯ নং ওয়ার্ডের বারুইখালী সার্বজনীন দুর্গা মন্দিরে অনুদান প্রদান ও দোয়া-আশীর্বাদ কামনা করেছেন চালনা পৌরসভার ৭, ৮, ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী মিনারা খাতুন।
আজ মন্দির প্রাঙ্গণে তিনি মন্দির কমিটির হাতে অনুদান তুলে দেন এবং সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতিই আমাদের শক্তি। আমি সব সময় অসহায় মানুষের পাশে থাকতে চাই। সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করছি।
উল্লেখ্য, মিনারা খাতুন চালনা পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এবং দাকোপ ব্লাড ব্যাংকের মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন করছেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

মতামত