টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ছিনতাইকৃত মোটরসাইকেল দিয়ে প্রেমিকাকে নিয়ে উধাও হওয়ার ঘটনা ঘটেছে। ২১ অক্টোবর বুধবার এই ঘটনায় প্রেমিক বাবু বেপারী (২০) কে যশোর থেকে আটক করে নিয়ে আসেন টঙ্গীবাড়ী থানা পুলিশ। আটককৃত ব্যাক্তি উপজেলার ধীপুর গ্রামের শাহ্ জাহান বেপারীর ২য় স্ত্রীর ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ছিনতাইকারী যুবক মোটরসাইকেলটির পিছনে এক কিশোরীকে নিয়ে সন্দেহজনক ভাবে যশোর জেলার বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করার সময় সেখানকার ট্রাফিক পুলিশের সন্দেহ হলে তাদের থামিয়ে গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চায়। তারা দেখাতে না পারায় জিজ্ঞাসাবাদের পর তাদের স্বীকারোক্তি মোতাবেক টঙ্গীবাড়ী থানা পুলিশকে সংবাদ দিলে টঙ্গীবাড়ী থানা পুলিশ- ধীপুর ইসলামীয়া ফাযিল মাদ্রাসার অষ্টম শ্রেনীর শিক্ষার্থী ইসরাত জাহান (১৫) এবং ছিনতাইকৃত মটর সাইকেল সহ ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে আসেন। স্থানীয়রা জানান, গত ৯ অক্টোবর রাতে উপজেলার ধীপুর ইউনিয়নের রাউৎভোগ ঘোষবাড়ী ব্রীজের সামনে থেকে ধীপুর গ্রামের মৃত ইয়াজ উদ্দীন ঢালী ছেলে আমেরিকা প্রবাসী জুয়েল ঢালীর মটর সাইকেল, আইফোন, গলার চেইন সহ নগদ অর্থ ছিনতাই হয়। পরে এ ঘটনায় টঙ্গীবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ করেন প্রবাসী জুয়েল ঢালী।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ মো. শামীম আহম্মেদ জানান, ছিনতাই মামলায় বাবু বেপারীকে আটক করা হয়েছে। মেয়েটি তার পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।
ফটো ক্যপশণ: আটককৃত বাবু বেপারী

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

মতামত