কোম্পানীগঞ্জ সরকারি কলেজে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইড প্রোগ্রাম অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ সরকারি কলেজ শাখার উদ্যোগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইড প্রোগ্রাম–২০২৬’ অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানীগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আজিজ নিশাতের সভাপতিত্বে এবং শাখা সেক্রেটারি আজিজুর রহমান সিয়ামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা দক্ষিণ শাখা শিবিরের সভাপতি আরাফাত হোসাইন সিফাত, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আরিফুল হক, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর মাওলানা মিজানুর রহমান এবং নোয়াখালী-৫ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. জামসেদুল ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আলমগীর মোহাম্মদ ইউসুফ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফল ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দসহ কলেজের শিক্ষক ও বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

মতামত