জনতার অনলাইন প্রেস ক্লাব

শাহরাস্তিতে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

শাহরাস্তিতে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

শাহরাস্তিতে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১
শাহরাস্তিতে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রতিবেদক : আলম চৌধুরী সিনিয়র (ক্রাইম রিপোর্টার)

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আমানত উল্ল্যাহ ওরফে আনোয়ার হোসেন (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) শাহরাস্তি থানাধীন রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরনাইয়া উত্তর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) শেখ রায়হানুল ইসলাম, এএসআই (নিঃ) মাসুদ রানা ও তাঁদের সঙ্গে থাকা পুলিশের একটি চৌকস দল মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করছিল। অভিযানের একপর্যায়ে বেরনাইয়া জেনারেল হাসপাতাল-সংলগ্ন মা ফার্নিচার নামের একটি বন্ধ দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে আমানত উল্ল্যাহ ওরফে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার আমানত উল্ল্যাহ ওরফে আনোয়ার হোসেন কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার হাজীপুরা এলাকার (মজুমদার বাড়ি) বাসিন্দা। তাঁর পিতা মৃত আবদুল বারেক ওরফে বারেক মিয়া এবং মাতা মৃত ছেতরা বেগম।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলাটির এফআইআর নম্বর ২১, তারিখ ২১ অক্টোবর ২০২৬ এবং জি.আর. নম্বর ৩৩৭।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে যথাযথ পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


শাহরাস্তিতে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image
প্রতিবেদক : আলম চৌধুরী সিনিয়র (ক্রাইম রিপোর্টার)চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আমানত উল্ল্যাহ ওরফে আনোয়ার হোসেন (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।বুধবার (২১ অক্টোবর) শাহরাস্তি থানাধীন রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরনাইয়া উত্তর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) শেখ রায়হানুল ইসলাম, এএসআই (নিঃ) মাসুদ রানা ও তাঁদের সঙ্গে থাকা পুলিশের একটি চৌকস দল মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করছিল। অভিযানের একপর্যায়ে বেরনাইয়া জেনারেল হাসপাতাল-সংলগ্ন মা ফার্নিচার নামের একটি বন্ধ দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে আমানত উল্ল্যাহ ওরফে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।গ্রেপ্তার আমানত উল্ল্যাহ ওরফে আনোয়ার হোসেন কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার হাজীপুরা এলাকার (মজুমদার বাড়ি) বাসিন্দা। তাঁর পিতা মৃত আবদুল বারেক ওরফে বারেক মিয়া এবং মাতা মৃত ছেতরা বেগম।এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলাটির এফআইআর নম্বর ২১, তারিখ ২১ অক্টোবর ২০২৬ এবং জি.আর. নম্বর ৩৩৭।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে যথাযথ পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
শাহরাস্তিতে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১
0:00 0:00
1.0x