জনতার অনলাইন প্রেস ক্লাব

হাজারীবাগে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে হামলা, ৩১ লাখ টাকার মালামাল লুট, গ্রেফতার নেই

হাজারীবাগে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে হামলা, ৩১ লাখ টাকার মালামাল লুট, গ্রেফতার নেই



জহিরুল ইসলাম)

রাজধানীর হাজারীবাগে এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের প্রধান ওয়্যারহাউজে হামলা ও লুটপাটের ঘটনায় ২ দিন পার হলেও কোনো আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ। সর্বশেষ তথ্য অনুযায়ী এ ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি।


গত ২০ অক্টোবর ২০২৬ তারিখে রাজধানীর হাজারীবাগে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের প্রধান ওয়্যারহাউজে এই হামলার ঘটনা ঘটে। ৭০ থেকে ৮০ জনের একটি সংঘবদ্ধ দল পরিকল্পিতভাবে এই হামলা চালায়।

এ ঘটনায় কুরিয়ার সার্ভিসের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ম্যানেজার আফসার উদ্দিন বাদী হয়ে হাজারীবাগ থানায় ৭০ থেকে ৮০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে একটি লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহারে সাইফুল নামের এক ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি এবং শীর্ষ সন্ত্রাসী 'ইমন'-এর নামে জোরপূর্বক ভাড়া দাবি করার কথা উল্লেখ করা হয়েছে।

হামলাকারীরা পরিকল্পিতভাবে সার্ভার রুমের তালা ভেঙে একটি সার্ভার, রাউটার, এনভিআর (NVR), ১০ টেরাবাইটের আটটি হার্ডডিস্ক, ৪০টি সিসিটিভি ক্যামেরা, মনিটর এবং ল্যাপটপসহ প্রায় ৩১ লাখ টাকার নেটওয়ার্কিং সরঞ্জাম ও মালামাল লুট করে নিয়ে গেছে।

চাঞ্চল্যকর তথ্য - দুই আসামি গ্রেফতার হলেই রহস্য উদঘাটন  হবে,
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এজাহারে উল্লেখিত সাইফুল এবং শীর্ষ সন্ত্রাসী ইমনের সহযোগী হিসেবে পরিচিত ওই দুই আসামিকে গ্রেফতার করা হলে ঘটনার মূল রহস্য উদঘাটন হবে। তারাই দীর্ঘদিন ধরে ওয়্যারহাউজের ভাড়া ও চাঁদা দাবি করে আসছিলেন।

এ বিষয়ে হাজারীবাগ থানার তদন্ত কর্মকর্তার  বলেন, "ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। হামলাকারীরা মুখ ও মাথায় মাস্ক ও হেলমেট পরা থাকায় এবং আশেপাশের সিসিটিভি ক্যামেরা আগে থেকেই অকার্যকর করে দেওয়ায় তাদের পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হবে।"

এই হামলার ফলে এজেআর কুরিয়ারের সারা দেশের পার্সেল ডেলিভারি সিস্টেমে মারাত্মক বিঘ্ন ঘটেছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।












0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


হাজারীবাগে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে হামলা, ৩১ লাখ টাকার মালামাল লুট, গ্রেফতার নেই

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image
জহিরুল ইসলাম) রাজধানীর হাজারীবাগে এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের প্রধান ওয়্যারহাউজে হামলা ও লুটপাটের ঘটনায় ২ দিন পার হলেও কোনো আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ। সর্বশেষ তথ্য অনুযায়ী এ ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি।গত ২০ অক্টোবর ২০২৬ তারিখে রাজধানীর হাজারীবাগে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের প্রধান ওয়্যারহাউজে এই হামলার ঘটনা ঘটে। ৭০ থেকে ৮০ জনের একটি সংঘবদ্ধ দল পরিকল্পিতভাবে এই হামলা চালায়।এ ঘটনায় কুরিয়ার সার্ভিসের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ম্যানেজার আফসার উদ্দিন বাদী হয়ে হাজারীবাগ থানায় ৭০ থেকে ৮০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে একটি লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহারে সাইফুল নামের এক ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি এবং শীর্ষ সন্ত্রাসী 'ইমন'-এর নামে জোরপূর্বক ভাড়া দাবি করার কথা উল্লেখ করা হয়েছে।হামলাকারীরা পরিকল্পিতভাবে সার্ভার রুমের তালা ভেঙে একটি সার্ভার, রাউটার, এনভিআর (NVR), ১০ টেরাবাইটের আটটি হার্ডডিস্ক, ৪০টি সিসিটিভি ক্যামেরা, মনিটর এবং ল্যাপটপসহ প্রায় ৩১ লাখ টাকার নেটওয়ার্কিং সরঞ্জাম ও মালামাল লুট করে নিয়ে গেছে। চাঞ্চল্যকর তথ্য - দুই আসামি গ্রেফতার হলেই রহস্য উদঘাটন  হবে, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এজাহারে উল্লেখিত সাইফুল এবং শীর্ষ সন্ত্রাসী ইমনের সহযোগী হিসেবে পরিচিত ওই দুই আসামিকে গ্রেফতার করা হলে ঘটনার মূল রহস্য উদঘাটন হবে। তারাই দীর্ঘদিন ধরে ওয়্যারহাউজের ভাড়া ও চাঁদা দাবি করে আসছিলেন।এ বিষয়ে হাজারীবাগ থানার তদন্ত কর্মকর্তার  বলেন, "ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। হামলাকারীরা মুখ ও মাথায় মাস্ক ও হেলমেট পরা থাকায় এবং আশেপাশের সিসিটিভি ক্যামেরা আগে থেকেই অকার্যকর করে দেওয়ায় তাদের পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হবে।"এই হামলার ফলে এজেআর কুরিয়ারের সারা দেশের পার্সেল ডেলিভারি সিস্টেমে মারাত্মক বিঘ্ন ঘটেছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
হাজারীবাগে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে হামলা, ৩১ লাখ টাকার মালামাল লুট, গ্রেফতার নেই
0:00 0:00
1.0x