ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড, শল্লায় অবস্থিত আন-নূর জামে মসজিদ ও কুরআন পাঠাগারের অর্ধবার্ষিক সাধারণ সভায় বর্তমান মসজিদঘর নতুন নির্ধারিত স্থানে স্থানান্তর এবং আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সেখানে নিয়মিত জুমার জামাত চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বাদ মাগরিব মসজিদ ও কুরআন পাঠাগার প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মসজিদের সভাপতি মোঃ মাহবুবুর রহমান পাটোয়ারী।
সভায় সহ-সভাপতি আরজ আলী, ইমাম মোঃ ওয়ালিউল্লাহ, মুয়াজ্জিন মাহমুদ বিল্লাহ, কোষাধ্যক্ষ মোঃ শুভ হাওলাদারসহ পরিচালনা কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। পরে বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়। আলোচনার পর মসজিদঘর স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব সভাপতি ও সাধারণ সম্পাদককে দেওয়া হয়। পাশাপাশি নতুন স্থানে জুমার জামাত চালুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে ইমামকে অনুরোধ জানানো হয়।
সভায় মসজিদ ও কুরআন পাঠাগারের সার্বিক উন্নয়ন, ধর্মীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্য ও দোয়া-মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

মতামত