চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুরে শারদীয় দুর্গাপূজা-২০২৬ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি।
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজমুন নাহার বেবি, কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান, সিনিয়র সহ-সভাপতি আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক মাসুদ এলাহি সুভাস, সাবেক ছাত্রদল ও যুবদল নেতা নুর মো. কচি, কচুয়া উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজি এবং কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির।
এছাড়া অনুষ্ঠানে কচুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ফণী ভূষণ মজুমদার তাপু, সহ-সভাপতি শিবুলাল সাহা, সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সাহা সহ পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় দুর্গাপূজা পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

মতামত