জনতার অনলাইন প্রেস ক্লাব

শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক

শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক

শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক
শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক

যশোরের শার্শায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তি বেনাপোল পোর্ট থানার বারোপোতা কদমতলা গ্রামের মৃত হবিবার রহমানের ছেলে মোহাম্মদ আলী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পুলিশ জানায়, শার্শা থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাক আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল বাগআঁচড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বাগআঁচড়ার সাতমাইল বটতলা এলাকায় আব্দুল হাইয়ের মালিকানাধীন ফাতেমা স্টোরের সামনে থেকে মোহাম্মদ আলীকে আটক করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পরে জব্দ করা ইয়াবাসহ আটক ব্যক্তিকে থানায় নেওয়া হয় এবং তাঁর বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image
যশোরের শার্শায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।আটক ব্যক্তি বেনাপোল পোর্ট থানার বারোপোতা কদমতলা গ্রামের মৃত হবিবার রহমানের ছেলে মোহাম্মদ আলী।বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পুলিশ জানায়, শার্শা থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাক আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল বাগআঁচড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযানকালে বাগআঁচড়ার সাতমাইল বটতলা এলাকায় আব্দুল হাইয়ের মালিকানাধীন ফাতেমা স্টোরের সামনে থেকে মোহাম্মদ আলীকে আটক করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।পরে জব্দ করা ইয়াবাসহ আটক ব্যক্তিকে থানায় নেওয়া হয় এবং তাঁর বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করা হয়।শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক
0:00 0:00
1.0x