জনতার অনলাইন প্রেস ক্লাব

সংবাদ সম্মেলনে শেরপুরে জাতীয় ছাত্রশক্তির ঘোষিত আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা একাংশের,

সংবাদ সম্মেলনে শেরপুরে জাতীয় ছাত্রশক্তির ঘোষিত আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা একাংশের,

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির শেরপুর জেলা শাখার নবঘোষিত আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন সংগঠনটির সাবেক নেতাকর্মীদের একটি অংশ। বুধবার (২১ অক্টোবর ২০২৬) রাত ১১টায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক তাৎক্ষণিক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেওয়া হয়।

প্রেস ব্রিফিংয়ে জাতীয় ছাত্রশক্তি শেরপুর জেলা শাখার সাবেক নেতাকর্মীরা অভিযোগ করেন, আবু তৌহিদ মো. সিয়ামের স্বেচ্ছাচারিতার মাধ্যমে এবং জেলা এনসিপির মতামত উপেক্ষা করে নবঘোষিত আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তাঁদের দাবি, কমিটিতে অছাত্র, শ্রমিক ও পেশাজীবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সংগঠনের আদর্শ ও সাংগঠনিক কাঠামোর সঙ্গে সংগতিপূর্ণ নয়। এ কারণে তাঁরা কমিটিটিকে ‘ভুয়া পকেট কমিটি’ আখ্যা দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি শেরপুর জেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম সদস্যসচিব মুহাম্মদ শাকিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলার প্রতিষ্ঠাকালীন যুগ্ম সদস্যসচিব জাকির হোসেন, সাবেক সমন্বয়ক ও সংগঠক আরাফাত রহমান তালুকদার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেরপুর সদর উপজেলার প্রতিষ্ঠাকালীন মুখপাত্র মাজহারুল ইসলাম বিজয়সহ শতাধিক নেতাকর্মী।

প্রেস ব্রিফিংয়ে নেতাকর্মীরা নবঘোষিত কমিটির গঠনপ্রক্রিয়া নিয়ে আপত্তি জানান এবং এ বিষয়ে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


সংবাদ সম্মেলনে শেরপুরে জাতীয় ছাত্রশক্তির ঘোষিত আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা একাংশের,

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির শেরপুর জেলা শাখার নবঘোষিত আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন সংগঠনটির সাবেক নেতাকর্মীদের একটি অংশ। বুধবার (২১ অক্টোবর ২০২৬) রাত ১১টায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক তাৎক্ষণিক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেওয়া হয়।প্রেস ব্রিফিংয়ে জাতীয় ছাত্রশক্তি শেরপুর জেলা শাখার সাবেক নেতাকর্মীরা অভিযোগ করেন, আবু তৌহিদ মো. সিয়ামের স্বেচ্ছাচারিতার মাধ্যমে এবং জেলা এনসিপির মতামত উপেক্ষা করে নবঘোষিত আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তাঁদের দাবি, কমিটিতে অছাত্র, শ্রমিক ও পেশাজীবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সংগঠনের আদর্শ ও সাংগঠনিক কাঠামোর সঙ্গে সংগতিপূর্ণ নয়। এ কারণে তাঁরা কমিটিটিকে ‘ভুয়া পকেট কমিটি’ আখ্যা দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করেছেন।এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি শেরপুর জেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম সদস্যসচিব মুহাম্মদ শাকিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলার প্রতিষ্ঠাকালীন যুগ্ম সদস্যসচিব জাকির হোসেন, সাবেক সমন্বয়ক ও সংগঠক আরাফাত রহমান তালুকদার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেরপুর সদর উপজেলার প্রতিষ্ঠাকালীন মুখপাত্র মাজহারুল ইসলাম বিজয়সহ শতাধিক নেতাকর্মী।প্রেস ব্রিফিংয়ে নেতাকর্মীরা নবঘোষিত কমিটির গঠনপ্রক্রিয়া নিয়ে আপত্তি জানান এবং এ বিষয়ে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
সংবাদ সম্মেলনে শেরপুরে জাতীয় ছাত্রশক্তির ঘোষিত আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা একাংশের,
0:00 0:00
1.0x