কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার
আজ ২৩ অক্টোবর ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ০২.৩০ ঘটিকায় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা এলাকায় ডিবি কুড়িগ্রাম কতৃক মাদক বিরোধী অভিযানে ফুলবাড়ী থানাধীন কুটি চন্দ্র খানা গ্রামস্থ জনৈক আনছার আলীর বাঁশঝাড়ের সামনে গঙ্গারহাট হতে ফুলবাড়ীগামী পাকা রাস্তার উপর হতে ফুলবাড়ী কুটি চন্দখানা এলাকার মাদক কারবারি মোঃ হাফিজুর রহমান (৪০) কে ১০০ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা ডিবির অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে ডিবি কুড়িগ্রামের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে, এরই ধারাবাহিকতায় আজ ফুলবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে ডিবি কুড়িগ্রামের একটি চৌকস টিম। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যাহত আছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

মতামত