জনতার অনলাইন প্রেস ক্লাব

শাহরাস্তিতে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

শাহরাস্তিতে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

শাহরাস্তিতে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
শাহরাস্তিতে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তিতে জিআর পরোয়ানাভুক্ত এক বছরের কারাদণ্ডে সাজাপ্রাপ্ত আফিয়া বেগম (আসামি) নামে এক নারীকে গ্রেফতার করেছে শাহরাস্তি থানা পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এএসআই (নিঃ) মো. মনিরুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আফিয়া বেগম চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার পরানপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত সালামত উল্যাহর মেয়ে এবং বাবুল মিয়ার স্ত্রী। পুলিশ সূত্রে জানা যায়, জিআর মামলা নং-২২২/২২ (শাহরাস্তি)-এর এক বছরের কারাদণ্ডে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তার বিরুদ্ধে পরোয়ানা ছিল।

অভিযান পরিচালনার সময় পুলিশের সদস্যরা তাকে গ্রেফতার করতে সক্ষম হন। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

শাহরাস্তি থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা এবং আদালতের পরোয়ানা কার্যকরের অংশ হিসেবে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


শাহরাস্তিতে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image
চাঁদপুরের শাহরাস্তিতে জিআর পরোয়ানাভুক্ত এক বছরের কারাদণ্ডে সাজাপ্রাপ্ত আফিয়া বেগম (আসামি) নামে এক নারীকে গ্রেফতার করেছে শাহরাস্তি থানা পুলিশ।শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এএসআই (নিঃ) মো. মনিরুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আফিয়া বেগম চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার পরানপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত সালামত উল্যাহর মেয়ে এবং বাবুল মিয়ার স্ত্রী। পুলিশ সূত্রে জানা যায়, জিআর মামলা নং-২২২/২২ (শাহরাস্তি)-এর এক বছরের কারাদণ্ডে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তার বিরুদ্ধে পরোয়ানা ছিল।অভিযান পরিচালনার সময় পুলিশের সদস্যরা তাকে গ্রেফতার করতে সক্ষম হন। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।শাহরাস্তি থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা এবং আদালতের পরোয়ানা কার্যকরের অংশ হিসেবে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
শাহরাস্তিতে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
0:00 0:00
1.0x