জনতার অনলাইন প্রেস ক্লাব

পাঠাও কুরিয়ার ডেলিভারি ম্যানের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে আটক

গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার
গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার



মুন্সীগঞ্জের গজারিয়ায় ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবককে ধারালো চাপাতিসহ হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার, মুন্সীগঞ্জের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করছে পুলিশ।

এরই ধারাবাহিকতায় শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দে গজারিয়া থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত একটি টিম উপজেলার বাউশিয়া এলাকার পাখির মোড় এলাকায় অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, ওই এলাকায় পাঠাও কুরিয়ার সার্ভিসের এক ডেলিভারি ম্যানের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল দুই যুবক। এ সময় স্থানীয় সাধারণ জনগণের সহায়তায় পুলিশ তাদের হাতেনাতে আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ মহিবুল্লা হোসেন লামীম (২৪), পিতা আব্দুস সালাম, সাং জগন্নাথপুর, থানা হাজীগঞ্জ, জেলা চাঁদপুর এবং মোঃ রবিউল ইসলাম সানজিদ (১৮), পিতা মোঃ খোকন হাওলাদার, সাং সোনাপুর, থানা কাজীরহাট, জেলা বরিশাল। পুলিশ জানায়, তারা বর্তমানে ঢাকার কলাবাগান থানাধীন ৯৪/২ ধানমন্ডি গ্রিন রোড এলাকায় বসবাস করছিলেন।

এ সময় তাদের কাছ থেকে দুটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের গজারিয়ায় ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবককে ধারালো চাপাতিসহ হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার, মুন্সীগঞ্জের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করছে পুলিশ।এরই ধারাবাহিকতায় শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দে গজারিয়া থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত একটি টিম উপজেলার বাউশিয়া এলাকার পাখির মোড় এলাকায় অভিযান পরিচালনা করে।পুলিশ জানায়, ওই এলাকায় পাঠাও কুরিয়ার সার্ভিসের এক ডেলিভারি ম্যানের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল দুই যুবক। এ সময় স্থানীয় সাধারণ জনগণের সহায়তায় পুলিশ তাদের হাতেনাতে আটক করে।গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ মহিবুল্লা হোসেন লামীম (২৪), পিতা আব্দুস সালাম, সাং জগন্নাথপুর, থানা হাজীগঞ্জ, জেলা চাঁদপুর এবং মোঃ রবিউল ইসলাম সানজিদ (১৮), পিতা মোঃ খোকন হাওলাদার, সাং সোনাপুর, থানা কাজীরহাট, জেলা বরিশাল। পুলিশ জানায়, তারা বর্তমানে ঢাকার কলাবাগান থানাধীন ৯৪/২ ধানমন্ডি গ্রিন রোড এলাকায় বসবাস করছিলেন।এ সময় তাদের কাছ থেকে দুটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার
0:00 0:00
1.0x