জনতার অনলাইন প্রেস ক্লাব

শেরপুর সীমান্তে বিজিবির জিরো টলারেন্স অভিযান: ৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ২,পলাতক ৩।

শেরপুর সীমান্তে বিজিবির জিরো টলারেন্স অভিযান: ৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ২,পলাতক ৩।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে শেরপুর সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ২৪ অক্টোবর ২০২৬ তারিখ শনিবার ময়মনসিংহে অবস্থিত ৩৯ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার রাঙ্গুটিয়া ডাকঘরের অধীনস্থ জামতলা কলোনি নামক স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

আটককৃত ব্যক্তিরা হলেন ঝিনাইগাতী থানার গোমড়া  গ্রামের মৃত ছফর আলীর ছেলে মো. সুলতান মাহমুদ (৩৮) এবং একই গ্রামের কালো গাজীর ছেলে মিস্টার আলী (৩৬)। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানের সঙ্গে জড়িত আরও তিনজন আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জব্দকৃত ৫০ বোতল ভারতীয় মদের সিজার মূল্য প্রায় ৭৫,০০০ (পঁচাত্তর হাজার) টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।

বিজিবি জানায়, আটককৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে পূর্বেও একাধিক অপরাধমূলক মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে। এ ছাড়া চোরাচালানের সঙ্গে জড়িত আটক ২ জন ও পলাতক ৩ জনসহ মোট ৫ জন আসামির বিরুদ্ধে শেরপুর জেলার ঝিনাইগাতী থানায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত রয়েছে। সীমান্তে মাদক উদ্ধার, চোরাচালানি মালামাল আটক এবং অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর নীতি বজায় রাখা হয়েছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


শেরপুর সীমান্তে বিজিবির জিরো টলারেন্স অভিযান: ৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ২,পলাতক ৩।

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে শেরপুর সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ২৪ অক্টোবর ২০২৬ তারিখ শনিবার ময়মনসিংহে অবস্থিত ৩৯ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার রাঙ্গুটিয়া ডাকঘরের অধীনস্থ জামতলা কলোনি নামক স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করে।আটককৃত ব্যক্তিরা হলেন ঝিনাইগাতী থানার গোমড়া  গ্রামের মৃত ছফর আলীর ছেলে মো. সুলতান মাহমুদ (৩৮) এবং একই গ্রামের কালো গাজীর ছেলে মিস্টার আলী (৩৬)। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানের সঙ্গে জড়িত আরও তিনজন আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জব্দকৃত ৫০ বোতল ভারতীয় মদের সিজার মূল্য প্রায় ৭৫,০০০ (পঁচাত্তর হাজার) টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।বিজিবি জানায়, আটককৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে পূর্বেও একাধিক অপরাধমূলক মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে। এ ছাড়া চোরাচালানের সঙ্গে জড়িত আটক ২ জন ও পলাতক ৩ জনসহ মোট ৫ জন আসামির বিরুদ্ধে শেরপুর জেলার ঝিনাইগাতী থানায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত রয়েছে। সীমান্তে মাদক উদ্ধার, চোরাচালানি মালামাল আটক এবং অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর নীতি বজায় রাখা হয়েছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
শেরপুর সীমান্তে বিজিবির জিরো টলারেন্স অভিযান: ৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ২,পলাতক ৩।
0:00 0:00
1.0x