পেশাদার অপরাধীদের শনাক্তে সতর্কতা ও নজরদারি জোরদার করার দাবি উঠেছে। অভিযোগ রয়েছে, কিছু পেশাদার অপরাধী নিজেদের প্রকৃত পরিচয় গোপন করে জামিনে মুক্ত হয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ে।
এমনকি কারাগারে অন্যের পরিবর্তে সাজা ভোগ করা কিংবা আদালতে জামিনের হাজিরায় অন্য ব্যক্তিকে উপস্থিত করার মতো জালিয়াতির অভিযোগও পাওয়া যায়। একই রকম চেহারা ও বয়সের ব্যক্তিদের ব্যবহার করে এ ধরনের প্রতারণা করা হতে পারে বলে অভিযোগ রয়েছে।
এসব অপরাধী অপরাধলব্ধ অর্থ দিয়ে মামলা পরিচালনা করে বারবার অপরাধে জড়ালে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তাই অভিযোগগুলো যথাযথভাবে তদন্ত করে প্রকৃত পরিচয় নিশ্চিত করা, আসামির পরিচয় ও বায়োমেট্রিক তথ্য যাচাই এবং আদালত ও কারা কর্তৃপক্ষের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
এদিকে, চন্দনাইশ থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা সিএনজি চোর চক্রের ৮ সদস্যকে আটক করা হয়েছে। চন্দনাইশ থানায় আটককৃত ৮ সদস্য।
অপরাধী শনাক্তে সচেতনতা, তথ্যভিত্তিক অনুসন্ধান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা সবার দায়িত্ব বলে মনে করছেন সচেতন মহল।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

মতামত