নওগাঁর রাণীনগরে জনসাধারণের সহযোগিতায় মোটরসাইকেল চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি চোরদের কাছ থেকে চুরি হওয়া বাইকের বিভিন্ন অংশও জব্দ করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, রাণীনগর উপজেলার কাশিমপুর (বরাইচপাড়া) এলাকার বাসিন্দা মো. ফেরদৌস সরদার (৩০), পিতা মো. জামাল সরদার, প্রতিদিনের মতো গত ২৩ অক্টোবর রাতে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি শয়নকক্ষে রেখে ঘুমিয়ে পড়েন। পরদিন ২৪ অক্টোবর ২০২৬ সকাল আনুমানিক ৬টার দিকে ঘুম থেকে উঠে তিনি মোটরসাইকেলটি নির্ধারিত স্থানে দেখতে পাননি। পরে ফেরদৌস সরদার তাঁর নিকটাত্মীয়দের সহযোগিতা এবং রাণীনগর থানা পুলিশের সহায়তায় চুরির ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে শনাক্ত করেন। পরবর্তী সময়ে রাণীনগর থানাধীন করজগ্রাম খাঁনপুকুর এলাকার রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।এ সময় চুরি হওয়া মাইকের বিভিন্ন অংশও জব্দ করা হয়। স্থানীয় লোকজনের উপস্থিতিতে মোটরসাইকেল ও বাইকের বিভিন্ন অংশ জব্দ করে থানায় নেওয়া হয়।এ ঘটনায় রাণীনগর থানায় দণ্ডবিধির ৪৫৭/৩৮০/৪১১ ধারায় একটি চুরির মামলা করা হয়েছে। চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে জনসাধারণের সহযোগিতা কামনা করেছে পুলিশ।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

মতামত