চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট দোহাজারী বাজারে প্রধান সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা করার অভিযোগ উঠেছে। এতে প্রতিদিন সন্ধ্যার পর থেকে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, চরম দুর্ভোগে পড়ছেন পথচারী ও যানবাহন চালকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, দোহাজারী বাজারের মূল সড়কের ডিভাইডার এবং ফুটপাত ঘেঁষে কিছু ভাসমান ব্যবসায়ী সবজি, ফলসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন। এতে রাস্তা সংকুচিত হয়ে যায়। বিশেষ করে সন্ধ্যার পর বাজারে ক্রেতাদের ভিড় বাড়লে যানজট ভয়াবহ আকার ধারণ করে।
স্থানীয়রা জানান, কিছুদিন আগেও প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালিয়ে সড়ক দখলমুক্ত করা হয়েছিল। কিন্তু অভিযানের কয়েকদিনের মধ্যেই আবার একই জায়গা দখল করে ব্যবসা শুরু হয়েছে।
একজন পথচারী বলেন, "রাস্তার ওপর দোকান বসানোর কারণে হাঁটার জায়গা থাকে না। বড় গাড়ি গেলে আটকে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।"
এ বিষয়ে স্থায়ী সমাধানের জন্য উপজেলা প্রশাসন ও দোহাজারী পৌরসভা কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

মতামত