জনতার অনলাইন প্রেস ক্লাব

কুড়িগ্রাম

কুড়িগ্রামে বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুড়িগ্রামে বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুড়িগ্রামে বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্বেচ্ছায় রক্তদান ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনের প্রত্যয়ে কুড়িগ্রামে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাঁধন’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযিাপিত হয়েছে।

সংগঠনটি ৩০ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, বৃক্ষরোপণ, পুরস্কার বিতরণ ও তবারক বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করে।

রোববার দুপুরে বাঁধন, কুড়িগ্রাম সরকারি কলেজ ইউনিট, রংপুর জোনের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মো. সাইফুর রহমান সরকার বলেন, বাঁধন একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক ও স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির কর্মীরা রাত-দিন, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে মুমূর্ষু রোগীদের বিনা মূল্যে রক্ত সরবরাহ করে জীবন বাঁচাতে ভূমিকা রাখছেন।

শিক্ষার্থীদের এ মহৎ কাজে সম্পৃক্ত হয়ে সুন্দর সমাজ গঠনে এগিয়ে আসা উচিত। ‘উনত্রিশের আহ্বান, রক্তদানে বাঁচুক প্রাণ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাঁধন সরকার। সঞ্চালনা করেন সহসভাপতি জিহাদ হোসাইন।

এ সময় সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বাধীন মিয়াসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


কুড়িগ্রামে বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image
কুড়িগ্রামে বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনস্বেচ্ছায় রক্তদান ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনের প্রত্যয়ে কুড়িগ্রামে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাঁধন’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযিাপিত হয়েছে।সংগঠনটি ৩০ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, বৃক্ষরোপণ, পুরস্কার বিতরণ ও তবারক বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করে।রোববার দুপুরে বাঁধন, কুড়িগ্রাম সরকারি কলেজ ইউনিট, রংপুর জোনের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মো. সাইফুর রহমান সরকার বলেন, বাঁধন একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক ও স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির কর্মীরা রাত-দিন, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে মুমূর্ষু রোগীদের বিনা মূল্যে রক্ত সরবরাহ করে জীবন বাঁচাতে ভূমিকা রাখছেন।শিক্ষার্থীদের এ মহৎ কাজে সম্পৃক্ত হয়ে সুন্দর সমাজ গঠনে এগিয়ে আসা উচিত। ‘উনত্রিশের আহ্বান, রক্তদানে বাঁচুক প্রাণ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাঁধন সরকার। সঞ্চালনা করেন সহসভাপতি জিহাদ হোসাইন।এ সময় সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বাধীন মিয়াসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
কুড়িগ্রামে বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
0:00 0:00
1.0x