জনতার অনলাইন প্রেস ক্লাব
চিত্র বার্তা

চিত্র বার্তা

কোম্পানীগঞ্জের চরকাঁকড়ায় রাতের আঁধারে অবৈধ বালুবাহী ট্রাক চলাচল অব্যাহত: স্থানীয়দের তীব্র ক্ষোভ ও

কোম্পানীগঞ্জের চরকাঁকড়ায় রাতের আঁধারে অবৈধ বালুবাহী ট্রাক চলাচল অব্যাহত: স্থানীয়দের তীব্র ক্ষোভ ও

কোম্পানীগঞ্জের চরকাঁকড়ায় রাতের আঁধারে অবৈধ বালুবাহী ট্রাক চলাচল অব্যাহত: স্থানীয়দের তীব্র ক্ষোভ ও

কোম্পানীগঞ্জের চরকাঁকড়ায় রাতের আঁধারে অবৈধ বালুবাহী ট্রাক চলাচল অব্যাহত: স্থানীয়দের তীব্র ক্ষোভ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের পেশকার হাট, রাস্তার মাথা ও টেকের বাজারসহ আশেপাশের গ্রামীণ সড়কগুলোতে রাতের আঁধারে অবাধে অবৈধ বালুবাহী ভারী ড্রাম ট্রাক চলাচলের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, কড়া নির্দেশনার পরও রাতের নিস্তব্ধতার সুযোগ নিয়ে একটি অসাধু চক্রের যোগসাজশে এই অবৈধ ব্যবসা পুনরায় চালু হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন পূর্বে চরকাঁকড়া পেশকার হাট ও রাস্তার মাথা দিয়ে অবৈধ বালুবাহী ট্রাক চলাচল বন্ধের লক্ষ্যে মাননীয় সংসদ সদস্য স্থানীয় নেতৃবৃন্দকে কঠোর নির্দেশনা প্রদান করেছিলেন। এমপির নির্দেশের পর দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ ও কর্মীরা বিষয়টি তদারকি করায় প্রথম দুই-একদিন অবৈধ ট্রাক চলাচল সাময়িকভাবে বন্ধ থাকলেও গত ২-৩ দিন ধরে তা আবার শুরু হয়েছে।

​অভিযোগ রয়েছে, রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত নিস্তব্ধতার সুযোগ নিয়ে অহরহ এসব ভারী ড্রাম ট্রাক চলাচল করছে। স্থানীয় কিছু সুবিধাবাদী চক্র ব্যবসায়ীদের সাথে আঁতাত করে এই অবৈধ ব্যবসা পুনরায় চালু করেছে বলে অভিযোগ সাধারণ মানুষের।

​এরই অংশ হিসেবে, গত রাতে চরকাঁকড়া টেকের বাজারে কয়েক মিনিটের ব্যবধানে তিনটি বালুবাহী ড্রাম ট্রাক থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও চালকরা সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। মাননীয় সংসদ সদস্যের কঠোর নির্দেশনা ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কীভাবে এসব ভারী ট্রাক গ্রামীণ সড়কে প্রবেশ করছে, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

​এ বিষয়ে চরকাঁকড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোশারফ হোসেনসহ এলাকার সচেতন ও সাধারণ জনগণ চরম উদ্বেগ প্রকাশ করেছেন। গ্রামীণ রাস্তাঘাট রক্ষা এবং জনগণের দুর্ভোগ কমাতে বিষয়টি কঠোরভাবে তদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে এবং অনতিবিলম্বে এই অবৈধ বালু পরিবহন স্থায়ীভাবে বন্ধে মাননীয় সংসদ সদস্য, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং থানা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


কোম্পানীগঞ্জের চরকাঁকড়ায় রাতের আঁধারে অবৈধ বালুবাহী ট্রাক চলাচল অব্যাহত: স্থানীয়দের তীব্র ক্ষোভ ও

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image
কোম্পানীগঞ্জের চরকাঁকড়ায় রাতের আঁধারে অবৈধ বালুবাহী ট্রাক চলাচল অব্যাহত: স্থানীয়দের তীব্র ক্ষোভ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনানোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের পেশকার হাট, রাস্তার মাথা ও টেকের বাজারসহ আশেপাশের গ্রামীণ সড়কগুলোতে রাতের আঁধারে অবাধে অবৈধ বালুবাহী ভারী ড্রাম ট্রাক চলাচলের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, কড়া নির্দেশনার পরও রাতের নিস্তব্ধতার সুযোগ নিয়ে একটি অসাধু চক্রের যোগসাজশে এই অবৈধ ব্যবসা পুনরায় চালু হয়েছে।​স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন পূর্বে চরকাঁকড়া পেশকার হাট ও রাস্তার মাথা দিয়ে অবৈধ বালুবাহী ট্রাক চলাচল বন্ধের লক্ষ্যে মাননীয় সংসদ সদস্য স্থানীয় নেতৃবৃন্দকে কঠোর নির্দেশনা প্রদান করেছিলেন। এমপির নির্দেশের পর দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ ও কর্মীরা বিষয়টি তদারকি করায় প্রথম দুই-একদিন অবৈধ ট্রাক চলাচল সাময়িকভাবে বন্ধ থাকলেও গত ২-৩ দিন ধরে তা আবার শুরু হয়েছে।​অভিযোগ রয়েছে, রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত নিস্তব্ধতার সুযোগ নিয়ে অহরহ এসব ভারী ড্রাম ট্রাক চলাচল করছে। স্থানীয় কিছু সুবিধাবাদী চক্র ব্যবসায়ীদের সাথে আঁতাত করে এই অবৈধ ব্যবসা পুনরায় চালু করেছে বলে অভিযোগ সাধারণ মানুষের।​এরই অংশ হিসেবে, গত রাতে চরকাঁকড়া টেকের বাজারে কয়েক মিনিটের ব্যবধানে তিনটি বালুবাহী ড্রাম ট্রাক থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও চালকরা সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। মাননীয় সংসদ সদস্যের কঠোর নির্দেশনা ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কীভাবে এসব ভারী ট্রাক গ্রামীণ সড়কে প্রবেশ করছে, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। ​এ বিষয়ে চরকাঁকড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোশারফ হোসেনসহ এলাকার সচেতন ও সাধারণ জনগণ চরম উদ্বেগ প্রকাশ করেছেন। গ্রামীণ রাস্তাঘাট রক্ষা এবং জনগণের দুর্ভোগ কমাতে বিষয়টি কঠোরভাবে তদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে এবং অনতিবিলম্বে এই অবৈধ বালু পরিবহন স্থায়ীভাবে বন্ধে মাননীয় সংসদ সদস্য, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং থানা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
কোম্পানীগঞ্জের চরকাঁকড়ায় রাতের আঁধারে অবৈধ বালুবাহী ট্রাক চলাচল অব্যাহত: স্থানীয়দের তীব্র ক্ষোভ ও
0:00 0:00
1.0x