জনতার অনলাইন প্রেস ক্লাব

লংমার্চ ঘিরে লৌহজংয়ের খানবাড়ি এলাকা পরিদর্শনে জামায়াত নেতারা

 লংমার্চ ঘিরে লৌহজংয়ের খানবাড়ি এলাকা পরিদর্শনে জামায়াত নেতারা

১১ দলীয় ঐক্য জোটের ঢাকা-খুলনা লংমার্চ উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খানবাড়ি এলাকা পরিদর্শন করেছেন জেলা জামায়াতের নেতারা।শনিবার (২৪ অক্টোবর) সকাল ৭টায় মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমির আ জ ম রুহুল কুদ্দুসের নেতৃত্বে এ পরিদর্শন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ফখরুদ্দিন রাজি,জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতাকর্মীরা।পরিদর্শনকালে নেতারা লংমার্চের সম্ভাব্য পথসভাস্থল ও সার্বিক প্রস্তুতির বিষয়ে খোঁজখবর নেন।জেলা জামায়াতের আমির আ জ ম রুহুল কুদ্দুস বলেন,১১ দলীয় ঐক্য জোটের ঢাকা-খুলনা লংমার্চ উপলক্ষে তাঁরা খানবাড়ি এলাকা পরিদর্শনে এসেছেন।

তিনি জানান,আগামী ৩১ অক্টোবর লংমার্চ চলাকালে জামায়াতের আমীর খানবাড়ি এলাকায় অল্প সময়ের জন্য একটি পথসভায় বক্তব্য দেবেন।এ উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

আ জ ম রুহুল কুদ্দুস আরও বলেন,লংমার্চ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।তাঁদের সমন্বিত প্রচেষ্টায় কর্মসূচিটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।লংমার্চকে কেন্দ্র করে খানবাড়ি এলাকায় নেতাকর্মীদের প্রস্তুতি ও সাংগঠনিক তৎপরতা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে প্রশাসনের সহযোগিতা এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন আয়োজকেরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


লংমার্চ ঘিরে লৌহজংয়ের খানবাড়ি এলাকা পরিদর্শনে জামায়াত নেতারা

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image
১১ দলীয় ঐক্য জোটের ঢাকা-খুলনা লংমার্চ উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খানবাড়ি এলাকা পরিদর্শন করেছেন জেলা জামায়াতের নেতারা।শনিবার (২৪ অক্টোবর) সকাল ৭টায় মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমির আ জ ম রুহুল কুদ্দুসের নেতৃত্বে এ পরিদর্শন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ফখরুদ্দিন রাজি,জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতাকর্মীরা।পরিদর্শনকালে নেতারা লংমার্চের সম্ভাব্য পথসভাস্থল ও সার্বিক প্রস্তুতির বিষয়ে খোঁজখবর নেন।জেলা জামায়াতের আমির আ জ ম রুহুল কুদ্দুস বলেন,১১ দলীয় ঐক্য জোটের ঢাকা-খুলনা লংমার্চ উপলক্ষে তাঁরা খানবাড়ি এলাকা পরিদর্শনে এসেছেন।তিনি জানান,আগামী ৩১ অক্টোবর লংমার্চ চলাকালে জামায়াতের আমীর খানবাড়ি এলাকায় অল্প সময়ের জন্য একটি পথসভায় বক্তব্য দেবেন।এ উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।আ জ ম রুহুল কুদ্দুস আরও বলেন,লংমার্চ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।তাঁদের সমন্বিত প্রচেষ্টায় কর্মসূচিটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।লংমার্চকে কেন্দ্র করে খানবাড়ি এলাকায় নেতাকর্মীদের প্রস্তুতি ও সাংগঠনিক তৎপরতা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে প্রশাসনের সহযোগিতা এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন আয়োজকেরা।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
লংমার্চ ঘিরে লৌহজংয়ের খানবাড়ি এলাকা পরিদর্শনে জামায়াত নেতারা
0:00 0:00
1.0x