আমার শিকড়- মেহেন্দিগঞ্জ চাঁনপুর ।।
মেহেন্দিগঞ্জ চাঁনপুর শুধু আমার একটি পরিচয় নয়—এটি আমার শিকড়, আমার স্মৃতি, আমার ভালোবাসা এবং হৃদয়ের গভীরে লালিত এক অমোঘ অনুভূতির নাম।
এই মাটির আলো-বাতাসে আমার বেড়ে ওঠা, এই জনপদের মানুষের হাসি-কান্না, সুখ-দুঃখের সঙ্গে আমার অনুভূতি জড়িয়ে আছে। মেহেন্দিগঞ্জের চাঁনপুরের নদী, পথ, মাঠ, জনপদ—সবকিছুর মধ্যেই যেন আমার আপন অস্তিত্বের স্পর্শ খুঁজে পাই।
নদীর জোয়ার-ভাটার সঙ্গে এখানে মানুষের জীবনের ছন্দ বদলায়। নদী কখনো জীবিকার আশীর্বাদ হয়ে আসে, কখনো বয়ে আনে ভাঙনের কষ্ট; তবুও এই নদীই মেহেন্দিগঞ্জের চাঁনপুরের মানুষের আপনজন, প্রজন্মের পর প্রজন্মের সঙ্গী। নদীর বুকেই কত মানুষের শৈশবের স্মৃতি, কত স্বপ্নের যাত্রা, কত হাসি-কান্নার গল্প জমে আছে।
এই নদীমাতৃক মেহেন্দিগঞ্জ চাঁনপুরের জনপদের মানুষের মুখে হাসি ফোটানো, তাদের জীবনকে আরও নিরাপদ ও সুন্দর করা—আমার মুল লক্ষ এবং সবচেয়ে বড় অঙ্গীকার।
তাই মেহেন্দিগঞ্জের চাঁনপুরের উন্নয়ন ও মানুষের কল্যাণে আমি কাজ করতে চাই অতীতে সামাজিক সংগঠনের মাধ্যমে হাজারো অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি ব্যক্তিগত পরিচয়ের সীমারেখায় আটকে থাকতে চাই না। আমি আন্তরিকভাবে মেহেন্দিগঞ্জে চাঁনপুরের মানুষের জন্য কাজ করবো যতো দিন বেচে থাকবো এই ধারায় —যারা আমাকে ভালো বাসেন ও চাঁনপুরের পরিবর্তন চান আমি তাদের কে হৃদয়ের গভীর থেকে সাধুবাদ জানাই।
কারণ ব্যক্তির চেয়ে বড় আমার মেহেন্দিগঞ্জ,চাঁনপুর এই জনপদের মানুষের স্বপ্ন, আর সব বিভাজনের ঊর্ধ্বে আমার কাছে প্রিয় মেহেন্দিগঞ্জে চাঁনপুরের ভবিষ্যৎ।
সবাই দোয়ায় রাখবেন
মো :নজরুল ইসলাম ঢালী
সাবেক ছাত্রনেতা
সমাজসেব
চেয়ারম্যান পদপ্রার্থী
১১ নং চাঁনপুর ইউনিয়ন পরিষদ
মেহেন্দিগঞ্জ বরিশাল

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

মতামত