জনতার অনলাইন প্রেস ক্লাব
সোশ্যাল মিডিয়া

সোশ্যাল মিডিয়া

চন্দনাইশ হাশিমপুরে স্কুল ছাত্র অপহরণ, এলাকায় আতঙ্ক

চন্দনাইশ হাশিমপুরে স্কুল ছাত্র অপহরণ, এলাকায় আতঙ্ক
অপহৃত ছাত্রের নাম মো. রোহান ১৮

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাসিমপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নাছির মোহাম্মদ পাড়ায় এক স্কুল পড়ুয়া ছাত্রকে অপহরণের অভিযোগ উঠেছে। অপহৃত ছাত্রের নাম মো. রোহান (১৮)। সে ওই এলাকার শামসু মেম্বারের বাড়ির নুরুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বেলা আনুমানিক ৩টার সময় রোহান তাদের নিজস্ব বাগানে কর্মরত শ্রমিকদের জন্য ভাত নিয়ে যাচ্ছিল। এসময় তার সাথে একজন কাজের লোক ছিল। পথিমধ্যে একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের গতিরোধ করে।

পরে অপহরণকারীরা দুজনকেই ধোপাছড়ি পাহাড়ের দিকে নিয়ে যায়। সেখানে নিয়ে কাজের লোকটির কাছে থাকা একটি বাটন মোবাইল ফোন লুট করে তাকে ছেড়ে দেয়, কিন্তু স্কুল ছাত্র রোহানকে নিয়ে পাহাড়ের গভীরে চলে যায়।

এ ঘটনার পর থেকে এখন পর্যন্ত রোহানের কোনো খোঁজখবর পাওয়া যায়নি বলে জানিয়েছে তার পরিবার। এ ঘটনায় এলাকায় চরম উৎকণ্ঠা ও আতঙ্ক বিরাজ করছে।

পরিবারের দাবি, পাহাড়ি সন্ত্রাসীরা এই অপহরণের সাথে জড়িত। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসী অপহৃত স্কুল ছাত্রকে দ্রুত উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


চন্দনাইশ হাশিমপুরে স্কুল ছাত্র অপহরণ, এলাকায় আতঙ্ক

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাসিমপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নাছির মোহাম্মদ পাড়ায় এক স্কুল পড়ুয়া ছাত্রকে অপহরণের অভিযোগ উঠেছে। অপহৃত ছাত্রের নাম মো. রোহান (১৮)। সে ওই এলাকার শামসু মেম্বারের বাড়ির নুরুল ইসলামের ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বেলা আনুমানিক ৩টার সময় রোহান তাদের নিজস্ব বাগানে কর্মরত শ্রমিকদের জন্য ভাত নিয়ে যাচ্ছিল। এসময় তার সাথে একজন কাজের লোক ছিল। পথিমধ্যে একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের গতিরোধ করে।পরে অপহরণকারীরা দুজনকেই ধোপাছড়ি পাহাড়ের দিকে নিয়ে যায়। সেখানে নিয়ে কাজের লোকটির কাছে থাকা একটি বাটন মোবাইল ফোন লুট করে তাকে ছেড়ে দেয়, কিন্তু স্কুল ছাত্র রোহানকে নিয়ে পাহাড়ের গভীরে চলে যায়।এ ঘটনার পর থেকে এখন পর্যন্ত রোহানের কোনো খোঁজখবর পাওয়া যায়নি বলে জানিয়েছে তার পরিবার। এ ঘটনায় এলাকায় চরম উৎকণ্ঠা ও আতঙ্ক বিরাজ করছে।পরিবারের দাবি, পাহাড়ি সন্ত্রাসীরা এই অপহরণের সাথে জড়িত। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।এলাকাবাসী অপহৃত স্কুল ছাত্রকে দ্রুত উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চন্দনাইশ হাশিমপুরে স্কুল ছাত্র অপহরণ, এলাকায় আতঙ্ক
0:00 0:00
1.0x