যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন এক দম্পতি ও তাঁদের দুই বছর বয়সী শিশু। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাঁদের বাংলাদেশি ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা তিনজন হলেন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ধরাদোয়া গ্রামের মো. আল আমিন শেখ (২০), তাঁর স্ত্রী জোসনা আক্তার (২১) এবং তাঁদের দুই বছর বয়সী সন্তান আরমান শেখ।
৪৯ বিজিবির পাঠানো তথ্য অনুযায়ী, বেনাপোল আইসিপির সীমান্ত পিলার ১৮/৮-এস-সংলগ্ন শূন্যরেখা দিয়ে তাঁদের হস্তান্তর করা হয়। তাঁরা অবৈধভাবে ভারতে অবস্থানকালে ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছিলেন। পরে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁদের দেশে ফেরত পাঠানো হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাঁদের গ্রহণের পর বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের যশোরের বেসরকারি সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

মতামত