জনতার অনলাইন প্রেস ক্লাব

উবারে ভুয়া স্ক্রিনশটে ভাড়া বেশি আদায়, যাত্রীদের সতর্ক থাকার আহ্বান

উবারে ভুয়া স্ক্রিনশটে ভাড়া বেশি আদায়, যাত্রীদের সতর্ক থাকার আহ্বান




(জহিরুল ইসলাম)

রাজধানীতে উবারসহ রাইড-শেয়ারিং সেবায় অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতারণা বাড়ছে। যাত্রীর মোবাইলে ইন্টারনেট না থাকার সুযোগ নিয়ে ভুয়া স্ক্রিনশট দেখিয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে এক সিএনজি চালকের বিরুদ্ধে।


ভুক্তভোগী জানান, গত ২১ অক্টোবর ২০২৬, বুধবার তিনি বংশাল থেকে শেরেবাংলা নগর যান। সিএনজি চালকের নাম রাসেল, সিএনজি নম্বর (DHM-TAW 117488)। গন্তব্যে পৌঁছানোর পর চালক ৫৮৪ টাকা ভাড়া দাবি করেন এবং নিজের মোবাইলে ৫৮৪ টাকার একটি স্ক্রিনশট দেখান।

ভুক্তভোগীর অভিযোগ, তার ডিভাইসে তখন ইন্টারনেট না থাকায় তিনি অ্যাপে প্রকৃত ভাড়া দেখতে পারেননি। এই সুযোগে চালক আগে থেকে তৈরি করা বা এডিট করা স্ক্রিনশট দেখিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করেন। পরে ইন্টারনেট চালু করে তিনি বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন।


উবার বা রাইড-শেয়ারিং ব্যবহারে প্রতারণা এড়াতে বিশেষজ্ঞরা বলছেন,চালকের ফোনের স্ক্রিন বা দেখানো স্ক্রিনশটের ওপর ভরসা করবেন না।
- গন্তব্যে পৌঁছে গাড়ি থেকে নামার আগে নিজের ফোনে ইন্টারনেট বা ওয়াইফাই চালু করে অ্যাপে ট্রিপের প্রকৃত ভাড়া ও রসিদ দেখে নিন।
- চালক যদি বলে "অ্যাপে আপডেট হতে সময় লাগবে" বা "ট্রিপ শেষ হয়নি", তাহলে নিজের অ্যাপে ট্রিপ শেষ হয়েছে কি না নিশ্চিত হোন।
- অ্যাপে যে ভাড়া দেখাবে, ঠিক সেই টাকাই দেবেন। অতিরিক্ত টাকা দাবি করলে অ্যাপের ভেতরেই Help > Report Fare Issue-এ অভিযোগ জানান।


এ বিষয়ে উবারের সাপোর্টে অভিযোগ করলে, তারা গুরুত্ব সহকারে দেখছে না"আমার সাথে মোবাইলে যোগাযোগ করে নাই,  আমার    অতিরিক্ত ভাড়া ফেরত দেয় হয় নাই।

যাত্রী অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে, এই ধরনের প্রতারণা রোধে উবারকে আরও কঠোর মনিটরিং এবং চালকদের ভেরিফিকেশন বাড়াতে হবে।

















0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


উবারে ভুয়া স্ক্রিনশটে ভাড়া বেশি আদায়, যাত্রীদের সতর্ক থাকার আহ্বান

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image
(জহিরুল ইসলাম) রাজধানীতে উবারসহ রাইড-শেয়ারিং সেবায় অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতারণা বাড়ছে। যাত্রীর মোবাইলে ইন্টারনেট না থাকার সুযোগ নিয়ে ভুয়া স্ক্রিনশট দেখিয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে এক সিএনজি চালকের বিরুদ্ধে।ভুক্তভোগী জানান, গত ২১ অক্টোবর ২০২৬, বুধবার তিনি বংশাল থেকে শেরেবাংলা নগর যান। সিএনজি চালকের নাম রাসেল, সিএনজি নম্বর (DHM-TAW 117488)। গন্তব্যে পৌঁছানোর পর চালক ৫৮৪ টাকা ভাড়া দাবি করেন এবং নিজের মোবাইলে ৫৮৪ টাকার একটি স্ক্রিনশট দেখান।ভুক্তভোগীর অভিযোগ, তার ডিভাইসে তখন ইন্টারনেট না থাকায় তিনি অ্যাপে প্রকৃত ভাড়া দেখতে পারেননি। এই সুযোগে চালক আগে থেকে তৈরি করা বা এডিট করা স্ক্রিনশট দেখিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করেন। পরে ইন্টারনেট চালু করে তিনি বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। উবার বা রাইড-শেয়ারিং ব্যবহারে প্রতারণা এড়াতে বিশেষজ্ঞরা বলছেন,চালকের ফোনের স্ক্রিন বা দেখানো স্ক্রিনশটের ওপর ভরসা করবেন না। - গন্তব্যে পৌঁছে গাড়ি থেকে নামার আগে নিজের ফোনে ইন্টারনেট বা ওয়াইফাই চালু করে অ্যাপে ট্রিপের প্রকৃত ভাড়া ও রসিদ দেখে নিন। - চালক যদি বলে "অ্যাপে আপডেট হতে সময় লাগবে" বা "ট্রিপ শেষ হয়নি", তাহলে নিজের অ্যাপে ট্রিপ শেষ হয়েছে কি না নিশ্চিত হোন। - অ্যাপে যে ভাড়া দেখাবে, ঠিক সেই টাকাই দেবেন। অতিরিক্ত টাকা দাবি করলে অ্যাপের ভেতরেই Help > Report Fare Issue-এ অভিযোগ জানান। এ বিষয়ে উবারের সাপোর্টে অভিযোগ করলে, তারা গুরুত্ব সহকারে দেখছে না"আমার সাথে মোবাইলে যোগাযোগ করে নাই,  আমার    অতিরিক্ত ভাড়া ফেরত দেয় হয় নাই। যাত্রী অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে, এই ধরনের প্রতারণা রোধে উবারকে আরও কঠোর মনিটরিং এবং চালকদের ভেরিফিকেশন বাড়াতে হবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
উবারে ভুয়া স্ক্রিনশটে ভাড়া বেশি আদায়, যাত্রীদের সতর্ক থাকার আহ্বান
0:00 0:00
1.0x