বিদায়কালে ফেসবুক ষ্ট্যাটাসে যা বললেন শাজাহানপুরের এসিল্যান্ড
বগুড়ার শাজাহানপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস ঊর্মি তার কর্মস্থল থেকে বদলী জনিত বিদায়কালে এলাকাবাসীর উদ্দেশ্য ফেসবুকে ষ্ট্যাটাস দিয়েছেন। পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো।
প্রিয় শাজাহানপুরবাসী,
আসসালামু আলাইকুম। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে শাজাহানপুর উপজেলায় ১বছর ২মাস ২৭দিনের কর্মকাল সমাপ্ত হলো।
আপনাদের সাথে আমার এই পথচলার পুরো সময়ে আমি চেষ্টা করেছি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার। যেটুকু পেরেছি, তার পুরো কৃতিত্ব আপনাদের। যেটুকু পারিনি তার দায় একান্তই আমার। পরবর্তী কর্মস্থলে আরও সুচারুভাবে যেন সেবা প্রদান করতে পারি, সেই দোয়া আপনাদের কাছে চাই।
আমার বদলীর খবরে আপনারা সকলে যে আন্তরিকতা আমার প্রতি দেখিয়েছেন, তারজন্য চিরদিন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। চলে গেলেও শাজাহানপুর আজীবন থাকবে হৃদয়ের মণিকোঠায়, ইনশাআল্লাহ।
সকলের জন্য শুভকামনা। জাজাকাল্লাহ খাইরান।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

মতামত