জনতার অনলাইন প্রেস ক্লাব

শাহরাস্তি পুলিশের অভিযানে ছাত্রলীগের সাবেক নেতা সবুজ গ্রেফতার

শাহরাস্তি পুলিশের অভিযানে ছাত্রলীগের সাবেক নেতা সবুজ গ্রেফতার

শাহরাস্তি পুলিশের অভিযানে ছাত্রলীগের সাবেক নেতা সবুজ গ্রেফতার
শাহরাস্তি পুলিশের অভিযানে ছাত্রলীগের সাবেক নেতা সবুজ গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তি থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সবুজ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে শাহরাস্তি থানা পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) মতলব দক্ষিণ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেফতার করা হয়। অভিযানে মতলব দক্ষিণ থানা পুলিশের সহযোগিতা নেওয়া হয়।

পুলিশের দেওয়া প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) শেখ রায়হানুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-২০, তারিখ ২০ অক্টোবর ২০২৬-এর তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ২০১৩ সালের সংশোধনীতে উল্লেখিত ৮, ৯, ১০ ও ১২ ধারায় দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতার সবুজ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাওজান গ্রামের বাসিন্দা। তিনি মো. হারুন ও সাজেদা বেগমের ছেলে।

পুলিশের দাবি, গ্রেফতার সবুজ বাংলাদেশ গেরিলা বঙ্গবন্ধু সংগঠনের চাঁদপুর শাখার দপ্তর সম্পাদক এবং মতলব দক্ষিণ উপজেলার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক তথ্য ও প্রচারবিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে যথাযথ পুলিশি নিরাপত্তার মাধ্যমে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


শাহরাস্তি পুলিশের অভিযানে ছাত্রলীগের সাবেক নেতা সবুজ গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image
চাঁদপুরের শাহরাস্তি থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সবুজ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে শাহরাস্তি থানা পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) মতলব দক্ষিণ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেফতার করা হয়। অভিযানে মতলব দক্ষিণ থানা পুলিশের সহযোগিতা নেওয়া হয়।পুলিশের দেওয়া প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) শেখ রায়হানুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-২০, তারিখ ২০ অক্টোবর ২০২৬-এর তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ২০১৩ সালের সংশোধনীতে উল্লেখিত ৮, ৯, ১০ ও ১২ ধারায় দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।গ্রেফতার সবুজ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাওজান গ্রামের বাসিন্দা। তিনি মো. হারুন ও সাজেদা বেগমের ছেলে।পুলিশের দাবি, গ্রেফতার সবুজ বাংলাদেশ গেরিলা বঙ্গবন্ধু সংগঠনের চাঁদপুর শাখার দপ্তর সম্পাদক এবং মতলব দক্ষিণ উপজেলার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক তথ্য ও প্রচারবিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত।পুলিশ জানায়, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে যথাযথ পুলিশি নিরাপত্তার মাধ্যমে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
শাহরাস্তি পুলিশের অভিযানে ছাত্রলীগের সাবেক নেতা সবুজ গ্রেফতার
0:00 0:00
1.0x