চাঁদপুরের শাহরাস্তিতে পুলিশের বিশেষ অভিযানে তিনটি সিআর (CR) পরোয়ানাভুক্ত আসামি ইমান হোসেনকে গ্রেফতার করেছে শাহরাস্তি থানা পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এএসআই (নিঃ) বিশ্বজিৎ নাথ ও এএসআই (নিঃ) আনোয়ারুল কিবরিয়া। এ সময় তাঁদের সঙ্গে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার ইমান হোসেনের বিরুদ্ধে তিনটি সিআর পরোয়ানা রয়েছে। পরোয়ানাগুলো হলো—সিআর মামলা নং ৩২২/২৩ (শাহরাস্তি), সিআর মামলা নং ৪৮৩/২০২৬ (চাঁদপুর সদর) এবং সিআর মামলা নং ২২৫/২৫ (কাফরুল)।
গ্রেফতার ইমান হোসেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার পাড়ানগর (মিজি বাড়ি) এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত আবুল খায়ের। তিনি শোরসাক ডাকঘর, শাহরাস্তি থানা, চাঁদপুর জেলার বাসিন্দা।
অভিযান শেষে গ্রেফতার আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শাহরাস্তি থানা পুলিশের এ অভিযানের মাধ্যমে তিনটি সিআর পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

মতামত