কুড়িগ্রামে রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।
২৭ অক্টোবর (মঙ্গলবার) নাগেশ্বরী পৌরসভার মধুরহাইল্লা এলাকায় এই ক্যাম্পের আয়োজন করা হয়। রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানপায়রাডাঙ্গা সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এস এম রহমতুল্লাহ, স্কুল প্রধান শিক্ষক আব্দুল আজিজ, মধুহাইল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হানা খাতুন, বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান এবং নিউ উত্তরণ ক্লিনিকের পরিচালক আদম আলী প্রমুখ।
ক ক্যাম্পে সেবা প্রদান করেন ডাক্তার আতাউল গনি, ডাক্তার ওয়াহেদ সাদিক, ডাক্তার দিলরুবা বেগম, ডাক্তার নুপুর, ডাক্তার নিপা এবং ডাক্তার মামুনসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ।
দিনব্যাপী এই ক্যাম্পে এলাকার শতাধিক দরিদ্র ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। ফাউন্ডেশনের এমন জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সাধারণ মানুষ।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

মতামত