কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আকতার। মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) তিনি মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন এবং দাপ্তরিক কার্যক্রমের বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং দাপ্তরিক কার্যক্রমের গতি, সেবার মান উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
জেলা প্রশাসকের মনোহরগঞ্জ উপজেলা সফর উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এ সময় মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত জাহান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক দাপ্তরিক কার্যক্রমের সার্বিক অবস্থা সম্পর্কে অবগত হন এবং সরকারি সেবা সাধারণ মানুষের কাছে আরও সহজ, দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।
জেলা প্রশাসকের এ সফর উপজেলা পর্যায়ে প্রশাসনিক কার্যক্রমের সমন্বয়, সরকারি সেবার মানোন্নয়ন এবং দাপ্তরিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

মতামত