জনতার অনলাইন প্রেস ক্লাব

ডিমলায় যুবদলের আহ্বায়ক কমিটি বাতিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ডিমলায় যুবদলের আহ্বায়ক কমিটি বাতিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মোঃ মনোয়ার হোসেন ডিমলা নীলফামারী

মোঃ মনোয়ার হোসেন ডিমলা নীলফামারী  

ডিমলায় যুবদলের আহ্বায়ক কমিটি বাতিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নীলফামারীর ডিমলায় উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি বাতিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সংগঠনটির ত্যাগী নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বিক্ষোভ মিছিলটি ডিমলা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে ডিমলা শুটিবাড়ী মোড় স্মৃতি অম্লান চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গত ২৩ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা যুবদলের আহ্বায়ক সহিদুল ইসলাম ও সদস্য সচিব আশিক-উল ইসলাম লেমনকে অব্যাহতি দিয়ে নতুন ভারপ্রাপ্ত আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলবে।

বক্তারা আরও বলেন, দলের দুঃসময়ে যারা রাজপথে ছিল, মামলা-হামলা, নির্যাতন-নিপীড়ন সহ্য করেও দলকে আগলে রেখেছে, সেই ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন না করে হঠাৎ করে এমন সিদ্ধান্ত তৃণমূলের কর্মীদের হতাশ করেছে। ত্যাগী কর্মীরাই বিএনপির প্রাণ, তাদের অবমূল্যায়ন করলে সংগঠন দুর্বল হয়ে পড়বে।

ত্যাগী কর্মীদের রক্তে-ঘামে গড়া এই সংগঠন, কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। অবিলম্বে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়ার জোর দাবি জানান তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


ডিমলায় যুবদলের আহ্বায়ক কমিটি বাতিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image
মোঃ মনোয়ার হোসেন ডিমলা নীলফামারী  ডিমলায় যুবদলের আহ্বায়ক কমিটি বাতিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশনীলফামারীর ডিমলায় উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি বাতিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সংগঠনটির ত্যাগী নেতৃবৃন্দ।মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বিক্ষোভ মিছিলটি ডিমলা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে ডিমলা শুটিবাড়ী মোড় স্মৃতি অম্লান চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গত ২৩ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা যুবদলের আহ্বায়ক সহিদুল ইসলাম ও সদস্য সচিব আশিক-উল ইসলাম লেমনকে অব্যাহতি দিয়ে নতুন ভারপ্রাপ্ত আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলবে।বক্তারা আরও বলেন, দলের দুঃসময়ে যারা রাজপথে ছিল, মামলা-হামলা, নির্যাতন-নিপীড়ন সহ্য করেও দলকে আগলে রেখেছে, সেই ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন না করে হঠাৎ করে এমন সিদ্ধান্ত তৃণমূলের কর্মীদের হতাশ করেছে। ত্যাগী কর্মীরাই বিএনপির প্রাণ, তাদের অবমূল্যায়ন করলে সংগঠন দুর্বল হয়ে পড়বে।ত্যাগী কর্মীদের রক্তে-ঘামে গড়া এই সংগঠন, কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। অবিলম্বে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়ার জোর দাবি জানান তারা।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
ডিমলায় যুবদলের আহ্বায়ক কমিটি বাতিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
0:00 0:00
1.0x