কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
‘হাত ধোয়ার নায়ক হোন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সকালে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাঁঠালিয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা দীপক কুমার ঘোষ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কে এম জামান, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. সেলিম মিয়া, একাডেমিক সুপারভাইজার মো. আমিনুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, গ্রাম আদালতের সমন্বয়ক মো. ওমর ফারুক সুমন এবং পল্লী উন্নয়ন কর্মকর্তা দীপংকরসহ জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
কাঁঠালিয়া উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

মতামত