সাতক্ষীরার শ্যামনগরে ২৮ অক্টোবর ২০০৬ সালের আওয়ামী নৃশংসতা ও ফ্যাসিবাদের উত্থান দিবস স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা আমীর *মাওলানা আব্দুর রহমান* সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীবৃন্দ।
সভা থেকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে শ্যামনগর পৌরসভার মেয়র পদপ্রার্থী হিসেবে *আলহাজ্ব মোস্তফা আবু বকর* এর নাম এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
যদিও মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোস্তফা আবু বকর সভায় উপস্থিত ছিলেন না, তবে তার নাম ঘোষণার মাধ্যমে কর্মী-সমর্থকদের মাঝে নতুন উদ্দীপনা দেখা যায়।
আলোচনা সভায় বক্তারা ২৮ অক্টোবরের শহীদদের স্মরণ করে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

মতামত