জনতার অনলাইন প্রেস ক্লাব

বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান ভুয়া বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বার পরিচালনার অভিযোগে সতর্কতা

ফেনীতে লাইসেন্স না থাকায় নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

ফেনীতে লাইসেন্স না থাকায় নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

ফেনীতে লাইসেন্স না থাকায় নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান; ভুয়া বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বার পরিচালনার অভিযোগে সতর্কতা

ফেনী শহরে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়ে নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৮ অক্টোবর) জেলা সিভিল সার্জন কার্যালয়ের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন দলের তদারকিতে এ অভিযান পরিচালিত হয়।

ফেনী জেলার সিভিল সার্জন ডা. মো. আরিফুজ্জামানের নির্দেশনায় নিয়মিত মনিটরিং ও সুপারভিশনের অংশ হিসেবে শহরের তিনটি ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো—নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার, ইউনিভার্সাল মেডিকেল সার্ভিস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং নিরাময় ডায়াগনস্টিক সেন্টার।

পরিদর্শন দলে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম সোহরাব আল হোসাইন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এ কে এম ফাহাদ এবং এমটি ল্যাব মাইনউদ্দিন। জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার শামীমা আক্তার।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত গাইডলাইন অনুযায়ী পরিদর্শনকালে প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় কাগজপত্র, ট্রেড লাইসেন্স, পরিবেশগত ছাড়পত্র, বর্জ্য ব্যবস্থাপনা চুক্তি, ফায়ার সার্ভিসের লাইসেন্স, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ-সংশ্লিষ্ট লাইসেন্সসহ অন্যান্য নথিপত্র যাচাই করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের অভ্যর্থনা কক্ষ, নমুনা সংগ্রহ কক্ষ, এক্স-রে কক্ষ ও ল্যাবরেটরির ভৌত অবকাঠামো, যন্ত্রপাতির মান ও কার্যকারিতা এবং জীবাণুমুক্ত পরিবেশ বজায় রাখার বিষয়গুলো সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়।

পরিদর্শনে নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

এদিকে, কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে একজন ভুয়া বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বার পরিচালনার খবর পেয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতেও অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো—ইউনিভার্সাল মেডিকেল সার্ভিস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, নিরাময় ডায়াগনস্টিক সেন্টার, মেডিস্ক্যান হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ফেনীর জনগণ যাতে নিরাপদ, সুষ্ঠু ও মানসম্মত স্বাস্থ্যসেবা পান, সে লক্ষ্যে সিভিল সার্জন ডা. মো. আরিফুজ্জামানের নেতৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগ নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে। জনস্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এ ধরনের মনিটরিং অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


ফেনীতে লাইসেন্স না থাকায় নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image
ফেনীতে লাইসেন্স না থাকায় নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান; ভুয়া বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বার পরিচালনার অভিযোগে সতর্কতাফেনী শহরে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়ে নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৮ অক্টোবর) জেলা সিভিল সার্জন কার্যালয়ের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন দলের তদারকিতে এ অভিযান পরিচালিত হয়।ফেনী জেলার সিভিল সার্জন ডা. মো. আরিফুজ্জামানের নির্দেশনায় নিয়মিত মনিটরিং ও সুপারভিশনের অংশ হিসেবে শহরের তিনটি ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো—নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার, ইউনিভার্সাল মেডিকেল সার্ভিস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং নিরাময় ডায়াগনস্টিক সেন্টার।পরিদর্শন দলে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম সোহরাব আল হোসাইন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এ কে এম ফাহাদ এবং এমটি ল্যাব মাইনউদ্দিন। জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার শামীমা আক্তার।স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত গাইডলাইন অনুযায়ী পরিদর্শনকালে প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় কাগজপত্র, ট্রেড লাইসেন্স, পরিবেশগত ছাড়পত্র, বর্জ্য ব্যবস্থাপনা চুক্তি, ফায়ার সার্ভিসের লাইসেন্স, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ-সংশ্লিষ্ট লাইসেন্সসহ অন্যান্য নথিপত্র যাচাই করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের অভ্যর্থনা কক্ষ, নমুনা সংগ্রহ কক্ষ, এক্স-রে কক্ষ ও ল্যাবরেটরির ভৌত অবকাঠামো, যন্ত্রপাতির মান ও কার্যকারিতা এবং জীবাণুমুক্ত পরিবেশ বজায় রাখার বিষয়গুলো সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়।পরিদর্শনে নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।এদিকে, কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে একজন ভুয়া বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বার পরিচালনার খবর পেয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতেও অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো—ইউনিভার্সাল মেডিকেল সার্ভিস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, নিরাময় ডায়াগনস্টিক সেন্টার, মেডিস্ক্যান হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ফেনীর জনগণ যাতে নিরাপদ, সুষ্ঠু ও মানসম্মত স্বাস্থ্যসেবা পান, সে লক্ষ্যে সিভিল সার্জন ডা. মো. আরিফুজ্জামানের নেতৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগ নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে। জনস্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এ ধরনের মনিটরিং অব্যাহত থাকবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
ফেনীতে লাইসেন্স না থাকায় নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
0:00 0:00
1.0x