জনতার অনলাইন প্রেস ক্লাব

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার মাদক ও চোরাচালান পণ্যসহ আটক ২

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার মাদক ও চোরাচালান পণ্যসহ আটক ২

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার মাদক ও চোরাচালান পণ্যসহ আটক ২
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার মাদক ও চোরাচালান পণ্যসহ আটক ২

যশোরের শার্শা ও বেনাপোল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১৮ লাখ ৩০ হাজার ১৫০ টাকা।

বুধবার (২৮ অক্টোবর) দিনব্যাপী যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ টহলদল, কাশিপুর বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্তের বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তিরা হলেন যশোরের মণিরামপুর উপজেলার রাজবাড়ী গ্রামের মিনাজ সরদারের ছেলে রাজু রহমান (৩১) এবং একই উপজেলার কোদলাপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে মেহেদী হাসান নাইম (২৪)।

বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ভারতীয় ১৯ বোতল উইনসেরেক্স (WINCEREX) কফ সিরাপ, ১০৯টি শাড়ি, পাঁচটি থ্রি-পিস, ১০টি চাদর, ১০০টি চকলেট, ১০টি মোবাইল ফোন, বাংলাদেশি ২০ হাজার ৫০০ টাকা এবং ৬২৪টি প্রসাধনসামগ্রী জব্দ করা হয়।

জব্দ করা মালামালের মোট আনুমানিক মূল্য ১৮ লাখ ৩০ হাজার ১৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজিবির ওই কর্মকর্তা আরও জানান, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাঁদের শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার মাদক ও চোরাচালান পণ্যসহ আটক ২

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image
যশোরের শার্শা ও বেনাপোল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১৮ লাখ ৩০ হাজার ১৫০ টাকা।বুধবার (২৮ অক্টোবর) দিনব্যাপী যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ টহলদল, কাশিপুর বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্তের বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।আটক ব্যক্তিরা হলেন যশোরের মণিরামপুর উপজেলার রাজবাড়ী গ্রামের মিনাজ সরদারের ছেলে রাজু রহমান (৩১) এবং একই উপজেলার কোদলাপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে মেহেদী হাসান নাইম (২৪)।বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ভারতীয় ১৯ বোতল উইনসেরেক্স (WINCEREX) কফ সিরাপ, ১০৯টি শাড়ি, পাঁচটি থ্রি-পিস, ১০টি চাদর, ১০০টি চকলেট, ১০টি মোবাইল ফোন, বাংলাদেশি ২০ হাজার ৫০০ টাকা এবং ৬২৪টি প্রসাধনসামগ্রী জব্দ করা হয়।জব্দ করা মালামালের মোট আনুমানিক মূল্য ১৮ লাখ ৩০ হাজার ১৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।তিনি বলেন, সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।বিজিবির ওই কর্মকর্তা আরও জানান, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাঁদের শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার মাদক ও চোরাচালান পণ্যসহ আটক ২
0:00 0:00
1.0x