জনতার অনলাইন প্রেস ক্লাব

যুবসমাজকে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গঠনে ভূমিকা পালন করতে হবে: এড. এহসানুল মাহবুব জুবায়ের

যুবসমাজকে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গঠনে ভূমিকা পালন করতে হবে: এড. এহসানুল মাহবুব জুবায়ের

টাঙ্গাইলে যুব বিভাগের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

যুবসমাজকে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গঠনে ভূমিকা পালন করতে হবে: এড. এহসানুল মাহবুব জুবায়ের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, যুবসমাজকে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গঠনে কার্যকর ভূমিকা পালন করতে হবে। যুগে যুগে যুবকরাই অন্যায়-অবিচারের বিরুদ্ধে সাহসী ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে যুবকদের মাদকাসক্তি থেকে মুক্ত রাখা এবং বেকারত্ব দূরীকরণেও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। সর্বোপরি, ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে যুবসমাজকে এগিয়ে আসতে হবে।

তিনি ২৭ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা যুব বিভাগের উদ্যোগে আয়োজিত ‘যুব ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা যুব বিভাগের সভাপতি মো. বোরহানুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুব বিভাগের সেক্রেটারি এস এম সুরুজ্জামান।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ১৯৯১ সালে জামায়াতে ইসলামী বিএনপিকে নিঃশর্ত সমর্থন দিয়েছিল। এর ফলে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হয়েছিল। পরবর্তীতে ২০০১ সালে বিএনপি, জামায়াতসহ চারদলীয় জোট নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করে এবং জামায়াত ক্ষমতার অংশীদার হয়।

তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার দৃশ্য স্মরণ করলে আজও মানুষের শরীর শিউরে ওঠে, বিবেক বাকরুদ্ধ হয়ে যায়। পৈশাচিক ও অমানবিকভাবে মানুষ হত্যার সেই দৃশ্য এখনো সবাইকে কাঁদায়। বিশ্বমানবতা শতাব্দীর পর শতাব্দী খুনিদের প্রতি ঘৃণা ও অভিশাপ জানাতে থাকবে। ২৮ অক্টোবর আওয়ামী লীগের জঙ্গিপনার এক রক্তাক্ত দলিল হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে।

তিনি ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রত্যাহার করা মামলাগুলো পুনরুজ্জীবিত করার আহ্বান জানান।

যুব সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও পাড়া-মহল্লাসহ সংগঠনের সকল স্তরে যুব সংগঠনকে মজবুত ও শক্তিশালী করতে হবে। যুবকদের নৈতিকভাবে গড়ে তোলার পাশাপাশি সমাজের ইতিবাচক পরিবর্তনে তাদের সম্পৃক্ত করতে হবে। মাদকাসক্তি ও বেকারত্ব দূরীকরণে কার্যকর ভূমিকা পালনের মাধ্যমে যুবসমাজকে দেশ গঠনের উপযোগী করে গড়ে তুলতে হবে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা জামায়াতের আমীর আহছান হাবিব মাসুদ এবং আন্তর্জাতিক ইসলামী ছাত্র ও যুব ফেডারেশনের মহাসচিব ড. মোস্তফা ফয়সাল পারভেজ। এ ছাড়া বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর খন্দকার আব্দুর রাজ্জাক ও জেলা সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম।

সম্মেলনে যুব সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে বিস্তৃত করা এবং নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ যুবসমাজ গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


যুবসমাজকে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গঠনে ভূমিকা পালন করতে হবে: এড. এহসানুল মাহবুব জুবায়ের

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image
টাঙ্গাইলে যুব বিভাগের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিতযুবসমাজকে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গঠনে ভূমিকা পালন করতে হবে: এড. এহসানুল মাহবুব জুবায়েরবাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, যুবসমাজকে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গঠনে কার্যকর ভূমিকা পালন করতে হবে। যুগে যুগে যুবকরাই অন্যায়-অবিচারের বিরুদ্ধে সাহসী ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে যুবকদের মাদকাসক্তি থেকে মুক্ত রাখা এবং বেকারত্ব দূরীকরণেও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। সর্বোপরি, ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে যুবসমাজকে এগিয়ে আসতে হবে।তিনি ২৭ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা যুব বিভাগের উদ্যোগে আয়োজিত ‘যুব ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা যুব বিভাগের সভাপতি মো. বোরহানুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুব বিভাগের সেক্রেটারি এস এম সুরুজ্জামান।সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ১৯৯১ সালে জামায়াতে ইসলামী বিএনপিকে নিঃশর্ত সমর্থন দিয়েছিল। এর ফলে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হয়েছিল। পরবর্তীতে ২০০১ সালে বিএনপি, জামায়াতসহ চারদলীয় জোট নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করে এবং জামায়াত ক্ষমতার অংশীদার হয়।তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার দৃশ্য স্মরণ করলে আজও মানুষের শরীর শিউরে ওঠে, বিবেক বাকরুদ্ধ হয়ে যায়। পৈশাচিক ও অমানবিকভাবে মানুষ হত্যার সেই দৃশ্য এখনো সবাইকে কাঁদায়। বিশ্বমানবতা শতাব্দীর পর শতাব্দী খুনিদের প্রতি ঘৃণা ও অভিশাপ জানাতে থাকবে। ২৮ অক্টোবর আওয়ামী লীগের জঙ্গিপনার এক রক্তাক্ত দলিল হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে।তিনি ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রত্যাহার করা মামলাগুলো পুনরুজ্জীবিত করার আহ্বান জানান।যুব সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও পাড়া-মহল্লাসহ সংগঠনের সকল স্তরে যুব সংগঠনকে মজবুত ও শক্তিশালী করতে হবে। যুবকদের নৈতিকভাবে গড়ে তোলার পাশাপাশি সমাজের ইতিবাচক পরিবর্তনে তাদের সম্পৃক্ত করতে হবে। মাদকাসক্তি ও বেকারত্ব দূরীকরণে কার্যকর ভূমিকা পালনের মাধ্যমে যুবসমাজকে দেশ গঠনের উপযোগী করে গড়ে তুলতে হবে।সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা জামায়াতের আমীর আহছান হাবিব মাসুদ এবং আন্তর্জাতিক ইসলামী ছাত্র ও যুব ফেডারেশনের মহাসচিব ড. মোস্তফা ফয়সাল পারভেজ। এ ছাড়া বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর খন্দকার আব্দুর রাজ্জাক ও জেলা সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম।সম্মেলনে যুব সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে বিস্তৃত করা এবং নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ যুবসমাজ গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
যুবসমাজকে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গঠনে ভূমিকা পালন করতে হবে: এড. এহসানুল মাহবুব জুবায়ের
0:00 0:00
1.0x