বর্তমানে অনলাইন ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান মাহদীউল কুরআন একাডেমী এর মাধ্যমে দেশ ও প্রবাস থেকে ঘরে বসে এবং স্টুডেন্ট এর ফ্রি সময় কুরআন শিখছে বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ। আমরা কয়েকজন স্টুডেন্ট এর সাথে অনলাইনের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করি তাদের মধ্যে ছিলো সৌদিআরব, ওমান সহ বাংলাদেশের বিভিন্ন জেলার শিক্ষার্থী। তাদের সাথে যোগাযোগ কালে তারা জানান প্রবাসে থেকে সন্তানদের কুরআন শিক্ষা দেওয়ার শিক্ষক পাওয়া অনেক কঠিন ও ব্যায়বহুল কিন্তু মাহদীউল কুরআন একাডেমী থেকে অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকদের মাধ্যমে আমাদের সন্তান ঘরে বসেই ফ্রি সময়ে আর অল্প খরচে কুরআন শিক্ষা করতে পারছে। তাই তারা খুবই সন্তুষ্টি প্রকাশ করেন। আমরা মাহদীউল কুরআন একাডেমী এর পরিচালক হাফেজ মাওলানা মাছুম বিল্লাহ সাহেবের সাথে কথা বলে জানতে একাডেমি বিভিন্ন নিয়ম ও স্টুডেন্টদের জন্য বিভিন্ন সুযোগ - সুবিধার কথা। মাহদীউল কুরআন একাডেমীতে একজন শিক্ষক শুধুমাত্র একজন স্টুডেন্ট কে পড়ান এতে করে শিক্ষকের সম্পুর্ন মনোযোগ স্টুডেন্ট পেতে পারে, একাডেমিতে ভর্তি সম্পন্ন করার আগে তার শিক্ষকের কাছে একটি ফ্রি ডেমো ক্লাস করার সুযোগ পায় এতেকরে তার শিক্ষক সম্পর্কে ও সে ধারনা লাভ করতে পারে, এবং মহিলা স্টুডেন্টদের জন্য আছে দক্ষ, অভিজ্ঞ হাফেজা- আলেমা শিক্ষিকা। স্টুডেন্টদের প্রতি মাসে পড়ার অগ্রগতি, মাসিক রিপোর্ট, পরিক্ষার মাধ্যমে মাসিক সেরা শিক্ষার্থী নির্বাচন করা হয় এবং প্রতিমাসে স্টুডেন্টদের জন্য ফ্রি সেশন আয়োজন করা হয় বিষয় ভিত্তিক এতে করে স্টুডেন্টরা বিভিন্ন নবিদের জিবনী সহ ইসলামিক কাহিনি জানতে পারে। বৎসরে একাধিকবার বিভিন্ন দোয়া, সুরা, হাদীস প্রতিযোগিতার ও আয়োজন করা হয়। সব মিলিয়ে ইসলামের ব্যাসিক শিক্ষা ও সহি-শুদ্ধভাবে কুরআন শিক্ষার জন্য একটি অন্যতম সুযোগ তৈরি করে মাহদীউল কুরআন একাডেমী।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

মতামত