জনতার অনলাইন প্রেস ক্লাব
সোশ্যাল মিডিয়া

সোশ্যাল মিডিয়া

চিরিরবন্দরে ১৪০ নারী-পুরুষ সদস্য নিয়ে জনসংগঠন ঘোষণা ও সমঝোতা স্মারক স্বাক্ষর

চিরিরবন্দরে ১৪০ নারী-পুরুষ সদস্য নিয়ে জনসংগঠন ঘোষণা ও সমঝোতা স্মারক স্বাক্ষর

চিরিরবন্দরে ১৪০ নারী-পুরুষ সদস্য নিয়ে জনসংগঠন ঘোষণা ও সমঝোতা স্মারক স্বাক্ষর

চিরিরবন্দরে ১৪০ নারী-পুরুষ সদস্য নিয়ে জনসংগঠন ঘোষণা ও সমঝোতা স্মারক স্বাক্ষর

মোঃ আমজাদ হোসেন | ক্রাইম রিপোর্টার, দিনাজপুর

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৪ নম্বর ইসবপুর ইউনিয়নের চক সুদাম গ্রামে ১৪০ জন নারী-পুরুষ সদস্যের অংশগ্রহণে জনসংগঠন ঘোষণা ও সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (সিডিএ)-এর সাঁইতাড়া ইউনিটের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আগামী তিন বছরের জন্য জনসংগঠনের কার্যক্রম পরিচালনা, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগে এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক সমস্যা সমাধানের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর ইসবপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ভরত চন্দ্র রায়, ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য গীতা রানী রায়, চিরিরবন্দর উপজেলা প্রেসক্লাবের প্রতিনিধি আমজাদ হোসেন এবং চিরিরবন্দর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সংগীত শিক্ষক হাবিবুর রহমান ডালিম।

অনুষ্ঠানে জনসংগঠনের সদস্যরা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন, সদস্যদের ঐক্য সুদৃঢ় করা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি এলাকার দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় সংগঠনের কার্যক্রমের মাধ্যমে স্থানীয় মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা এবং এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সম্মিলিতভাবে সমাধানের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে শিশুদের অংশগ্রহণে ছড়া, কবিতা আবৃত্তি ও গান পরিবেশিত হয়। শিশুদের প্রাণবন্ত পরিবেশনায় অনুষ্ঠানটি আনন্দঘন হয়ে ওঠে এবং উপস্থিত সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সিডিএ দীর্ঘদিন ধরে সংগঠনভিত্তিক উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে দরিদ্র, ভূমিহীন ও প্রান্তিক জনগোষ্ঠীর সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছে। চক সুদাম গ্রামে জনসংগঠন ঘোষণা ও সমঝোতা স্মারক স্বাক্ষরের এ উদ্যোগ স্থানীয় জনগণের ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক উন্নয়নে সম্মিলিত ভূমিকা রাখার একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


চিরিরবন্দরে ১৪০ নারী-পুরুষ সদস্য নিয়ে জনসংগঠন ঘোষণা ও সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image
চিরিরবন্দরে ১৪০ নারী-পুরুষ সদস্য নিয়ে জনসংগঠন ঘোষণা ও সমঝোতা স্মারক স্বাক্ষরমোঃ আমজাদ হোসেন | ক্রাইম রিপোর্টার, দিনাজপুরদিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৪ নম্বর ইসবপুর ইউনিয়নের চক সুদাম গ্রামে ১৪০ জন নারী-পুরুষ সদস্যের অংশগ্রহণে জনসংগঠন ঘোষণা ও সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৮ অক্টোবর) কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (সিডিএ)-এর সাঁইতাড়া ইউনিটের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে আগামী তিন বছরের জন্য জনসংগঠনের কার্যক্রম পরিচালনা, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগে এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক সমস্যা সমাধানের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর ইসবপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ভরত চন্দ্র রায়, ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য গীতা রানী রায়, চিরিরবন্দর উপজেলা প্রেসক্লাবের প্রতিনিধি আমজাদ হোসেন এবং চিরিরবন্দর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সংগীত শিক্ষক হাবিবুর রহমান ডালিম।অনুষ্ঠানে জনসংগঠনের সদস্যরা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন, সদস্যদের ঐক্য সুদৃঢ় করা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি এলাকার দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।এ সময় সংগঠনের কার্যক্রমের মাধ্যমে স্থানীয় মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা এবং এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সম্মিলিতভাবে সমাধানের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে শিশুদের অংশগ্রহণে ছড়া, কবিতা আবৃত্তি ও গান পরিবেশিত হয়। শিশুদের প্রাণবন্ত পরিবেশনায় অনুষ্ঠানটি আনন্দঘন হয়ে ওঠে এবং উপস্থিত সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।সিডিএ দীর্ঘদিন ধরে সংগঠনভিত্তিক উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে দরিদ্র, ভূমিহীন ও প্রান্তিক জনগোষ্ঠীর সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছে। চক সুদাম গ্রামে জনসংগঠন ঘোষণা ও সমঝোতা স্মারক স্বাক্ষরের এ উদ্যোগ স্থানীয় জনগণের ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক উন্নয়নে সম্মিলিত ভূমিকা রাখার একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চিরিরবন্দরে ১৪০ নারী-পুরুষ সদস্য নিয়ে জনসংগঠন ঘোষণা ও সমঝোতা স্মারক স্বাক্ষর
0:00 0:00
1.0x