বুড়িচং উপজেলার পৌরসভার বুড়িচং দক্ষিণ পশ্চিম পাড়া এলাকায় ৬ বিয়ে করা কথিত পীর শেখ সাদী আব্দুল্লাহ, তার অনৈতিক কার্যকলাপ ও খারাপ চরিত্রের গোপন তথ্য জানতেন তার একমাত্র খাদেম পূর্ণমতি গ্রামের বাসিন্দা মোঃ সজিব মিয়া। সজীব মিয়া দীর্ঘ ১৩ বছর পীরের দরবারে না বুঝে খাদেমগিরি করেছে। এই পীরের কুকীর্তির খবর প্রকাশ করতে যেন না পারে, এই উদ্দেশ্যে গত ২১/ ১০ /২০২৬ বিকাল আনুমানিক ৪.০০ঘটিকার সময় সজীব মিয়াকে পীর শেখ সাদীর এক টর্চার রুমে আটকে তাকে নির্মমভাবে নির্যাতন করে মারধর করে। হাতের আঙ্গুলগুলি প্লাস দিয়ে চেপে থেতাফুলা ও প্রাণে মেরে ফেলার পরিকল্পনা করে। আশেপাশের লোক এই সজিব খাদেমের পরিচিত বিদায় তার বাড়িতে তার বাবাকে ফোন দেয় এবং তার বাবা গিয়ে তাকে প্রাণে রক্ষা করে রক্তাক্ত অবস্থায় বুড়িচং সরকারি হাসপাতালে ভর্তি করে। তারপর থানায় একটি জিডি করা হয় এবং প্রভাবশালী কিছু নেতার কারণে মামলার তদন্তে অগ্রগতি নাই।
বুড়িচং থানায় জিডির বিষয়ে জানতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয় এবং তাৎক্ষণিক সময় ফোন বন্ধ পাওয়া যায়।
অভিযুক্তের স্থানীয় ক্যাডার বাহিনী দ্বারা চিকিৎসারত সজীবকে হাসপাতালেও মেরে ফেলার হুমকি দেয়া হয় ও চিকিৎসা ব্যহত করে । প্রাণের ভয়ে সজিবের অভিভাবকরা বাধ্য হয়ে হাসপাতাল ছেড়ে আসে। বর্তমানে কুমিল্লায় প্রাইভেট হাসপাতলে চিকিৎসাধীন আছে ।
অভিযুক্ত পীর শেখ সাদী আব্দুল্লাহর মুঠোফোনে সত্যতা জানার জন্য বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও অভিযুক্তের বক্তব্য নেওয়া সম্ভব হয় নাই।
বুড়িচং থানায় মামলার তদন্তে অগ্রগতি না হওয়ায় সজীবের পিতা বাদী হয়ে কুমিল্লা আদালতে মামলা দায়ের করেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

মতামত