জনতার অনলাইন প্রেস ক্লাব

কেরানীগঞ্জে ব্যবসায়ী লিজার সিরাজ উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কেরানীগঞ্জে ব্যবসায়ী লিজার সিরাজ উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
ছবিতে সিরাজুল ইসলাম, লিজা গার্মেন্টস

বিশেষ প্রতিনিধি, কেরানীগঞ্জ:

ঢাকার কেরানীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং 'লিজা গার্মেন্টস'-এর স্বত্বাধিকারী হাজী সিরাজুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। সন্ত্রাসীদের তাণ্ডব হামলা, অফিস কক্ষ ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগে তারা প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

স্থানীয় ও এজাহার সূত্রে জানা যায়, একদল সন্ত্রাসী বাহিনী অহেতুক তাণ্ডব চালিয়ে ব্যবসায়ী সিরাজুল ইসলামের অফিস কক্ষে মারাত্মক ভাঙচুর চালায় এবং মালামাল লুটপাট করে নিয়ে যায়। এই ঘটনার পর ভুক্তভোগী ও ব্যবসায়ীদের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, প্রধান আসামি হিসেবে দুই আপন ভাই— ইমরান হোসেন রাজ ও সম্রাটসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে অভিযুক্ত করে আসামি করা হয়েছে।

মানববন্ধনে উপস্থিত ব্যবসায়ীরা বলেন, কেরানীগঞ্জের একজন সম্মানিত ব্যবসায়ী ও সমাজসেবকের ওপর এমন ঘৃণিত ও ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ব্যবসায়ীরা আসামিদের অবিলম্বে গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান।

বিক্ষুব্ধ ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, চিহ্নিত সন্ত্রাসী রাজ ও সম্রাটসহ জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা না হলে গার্মেন্টস পল্লীর সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


কেরানীগঞ্জে ব্যবসায়ী লিজার সিরাজ উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image
বিশেষ প্রতিনিধি, কেরানীগঞ্জ:ঢাকার কেরানীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং 'লিজা গার্মেন্টস'-এর স্বত্বাধিকারী হাজী সিরাজুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। সন্ত্রাসীদের তাণ্ডব হামলা, অফিস কক্ষ ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগে তারা প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।স্থানীয় ও এজাহার সূত্রে জানা যায়, একদল সন্ত্রাসী বাহিনী অহেতুক তাণ্ডব চালিয়ে ব্যবসায়ী সিরাজুল ইসলামের অফিস কক্ষে মারাত্মক ভাঙচুর চালায় এবং মালামাল লুটপাট করে নিয়ে যায়। এই ঘটনার পর ভুক্তভোগী ও ব্যবসায়ীদের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।মামলার এজাহার অনুযায়ী, প্রধান আসামি হিসেবে দুই আপন ভাই— ইমরান হোসেন রাজ ও সম্রাটসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে অভিযুক্ত করে আসামি করা হয়েছে।মানববন্ধনে উপস্থিত ব্যবসায়ীরা বলেন, কেরানীগঞ্জের একজন সম্মানিত ব্যবসায়ী ও সমাজসেবকের ওপর এমন ঘৃণিত ও ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ব্যবসায়ীরা আসামিদের অবিলম্বে গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান।বিক্ষুব্ধ ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, চিহ্নিত সন্ত্রাসী রাজ ও সম্রাটসহ জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা না হলে গার্মেন্টস পল্লীর সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
কেরানীগঞ্জে ব্যবসায়ী লিজার সিরাজ উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
0:00 0:00
1.0x