লক্ষ্মীপুর প্রতিনিধি: জনস্বাস্থ্য সুরক্ষা ও বাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে লক্ষ্মীপুর সদর উপজেলার চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে কৃষি বিপণন লাইসেন্স না থাকা এবং মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
আজ পরিচালিত এ অভিযানে মুরগি ও মাছের আড়ত, পোল্ট্রি ফিড, সার এবং বালাইনাশকের দোকান পরিদর্শন করা হয়। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে কৃষি বিপণন লাইসেন্স না থাকা ও মূল্যতালিকা প্রদর্শন না করার বিষয়টি নজরে আসে। পরে চারটি প্রতিষ্ঠানকে মোট ১৯ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন লক্ষ্মীপুরের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার। এ সময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা, লক্ষ্মীপুর এবং লক্ষ্মীপুর জেলা পুলিশ অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন।এ ছাড়া মাছের বাজারে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সচেতন করা হয়। বাজারে নিয়ম মেনে ব্যবসা পরিচালনা, মূল্যতালিকা প্রদর্শন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থ রক্ষা, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

মতামত