জনতার অনলাইন প্রেস ক্লাব

আমার আব্বুরে একটা ফোন দেন প্লিজ —বাবার কাছে বাঁচার আকুতি জানিয়েও শেষ রক্ষা হলো না বর্ষার

আমার আব্বুরে একটা ফোন দেন প্লিজ —বাবার কাছে বাঁচার আকুতি জানিয়েও শেষ রক্ষা হলো না বর্ষার

আমজাদ হোসেন মিঠু ,

বিশেষ প্রতিনিধিঃ

“আমার আব্বুরে একটা ফোন দেন, প্লিজ”—স্বামীর শারীরিক নির্যাতনে মৃত্যুর মুখে দাঁড়িয়ে ঠিক এই আকুতিটিই জানিয়েছিলেন ২৪ বছরের তরুণী জুমরাতুন নেসা বর্ষা। কিন্তু সেই ফোনের ওপাশে থাকা বাবা ছুটে আসার আগেই সব শেষ হয়ে গেছে। রাজধানীর তেজগাঁওয়ের মণিপুরিপাড়ায় ঘটা এই মর্মান্তিক মৃত্যু শুধু একটি পরিবারের শোকের গল্প নয়, এটি আমাদের সমাজের এক নিষ্ঠুর ও নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, তেজগাঁও কলেজে পড়ার সুবাদে নাবিদ হোসেনের সঙ্গে বর্ষার পরিচয় হয়। প্রেমের সম্পর্কের পর দুই পরিবারের সম্মতিতে প্রায় এক বছর আগে তাঁদের বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের কয়েক মাস পর থেকেই শুরু হয় নির্যাতন। যৌতুকের দাবিতে—বিশেষ করে একটি মোটরসাইকেল ও নগদ টাকার জন্য তাঁকে নিয়মিত চাপ দেওয়া হতো। এর আগেও বর্ষাকে মারধর করে গুরুতর আহত করা হয়েছিল। তখন পরিবার বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিলেও শাশুড়ির আশ্বাসে মাত্র দুই সপ্তাহ আগে তিনি আবার স্বামীর বাড়িতে ফিরে গিয়েছিলেন। কে জানত, সেই ফিরে যাওয়াই তাঁর জীবনের শেষ অধ্যায় হবে!

অভিযোগ রয়েছে, মঙ্গলবার (গতকালের) গভীর রাতে স্বামী নাবিদের মারধরের শিকার হন বর্ষা। নির্যাতনের একপর্যায়ে তিনি শ্বশুরবাড়ির একজনকে বারবার অনুরোধ করেন বাবাকে ফোন দেওয়ার জন্য। কিন্তু আকুতি জানালে তাঁকে আরও মারধর করা হয়। পরে বাধ্য হয়ে বর্ষা নিজের মোবাইল ফোন থেকে মাকে ভিডিও কল করেন এবং বাবার সঙ্গে কথা বলেন। ভিডিও কলে তাঁর ছোট বোন দেখতে পান, বর্ষার গলা দিয়ে রক্ত ঝরছে।

মেয়ের এমন অবস্থা দেখে পুরান ঢাকার লালবাগ থেকে ছুটে যান বাবা শেখ মানোয়ার হোসেন মান্না। কিন্তু মণিপুরিপাড়ায় পৌঁছে তিনি দেখেন, মেয়েকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা বর্ষাকে মৃত ঘোষণা করেন।

তেজগাঁও থানা-পুলিশ জানিয়েছে, বর্ষার গলা ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে একে হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে যৌতুকের দাবিতে নির্যাতন ও হত্যার অভিযোগে মামলা হয়েছে এবং স্বামী নাবিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, নাবিদের পরিবার দাবি করেছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিন বোনের মধ্যে মেজ ছিলেন বর্ষা। তাঁর সামনে ছিল জীবনের নানা স্বপ্ন। অথচ আজ একটি পরিবারকে তাঁর কবরের পাশে দাঁড়াতে হয়েছে। বিশ্লেষকদের মতে, সমাজে এখনো সংসার টিকিয়ে রাখার পুরো দায়িত্ব নারীর কাঁধে চাপিয়ে দেওয়া হয়। ‘মানিয়ে নেওয়া’ বা ‘সহ্য করার’ এই মানসিকতা অনেক নারীর জীবন কেড়ে নিচ্ছে। সংসার টিকিয়ে রাখার চেয়ে মানুষের জীবন বাঁচানো যে অনেক বেশি জরুরি, বর্ষার এই মৃত্যু তা আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

বাবা-মার কাছে বাঁচার আকুতি জানানো বর্ষার সেই শেষ কথাগুলো—‘আমার আব্বুরে একটা ফোন দেন, প্লিজ’—সমাজ ও বিবেকবান মানুষের হৃদয়ে নাড়া দিয়ে যাবে। এখন একটাই দাবি, বর্ষা হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হোক এবং দোষী ব্যক্তি যত প্রভাবশালীই হোক না কেন, আইন অনুযায়ী তার কঠোর বিচার নিশ্চিত করা হোক। আর কোনো মেয়েকে যেন নির্যাতনের শিকার হয়ে শেষ মুহূর্তে এভাবে বাবাকে ফোন করে বাঁচার আকুতি জানাতে না হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


আমার আব্বুরে একটা ফোন দেন প্লিজ —বাবার কাছে বাঁচার আকুতি জানিয়েও শেষ রক্ষা হলো না বর্ষার

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image
আমজাদ হোসেন মিঠু ,বিশেষ প্রতিনিধিঃ“আমার আব্বুরে একটা ফোন দেন, প্লিজ”—স্বামীর শারীরিক নির্যাতনে মৃত্যুর মুখে দাঁড়িয়ে ঠিক এই আকুতিটিই জানিয়েছিলেন ২৪ বছরের তরুণী জুমরাতুন নেসা বর্ষা। কিন্তু সেই ফোনের ওপাশে থাকা বাবা ছুটে আসার আগেই সব শেষ হয়ে গেছে। রাজধানীর তেজগাঁওয়ের মণিপুরিপাড়ায় ঘটা এই মর্মান্তিক মৃত্যু শুধু একটি পরিবারের শোকের গল্প নয়, এটি আমাদের সমাজের এক নিষ্ঠুর ও নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি।পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, তেজগাঁও কলেজে পড়ার সুবাদে নাবিদ হোসেনের সঙ্গে বর্ষার পরিচয় হয়। প্রেমের সম্পর্কের পর দুই পরিবারের সম্মতিতে প্রায় এক বছর আগে তাঁদের বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের কয়েক মাস পর থেকেই শুরু হয় নির্যাতন। যৌতুকের দাবিতে—বিশেষ করে একটি মোটরসাইকেল ও নগদ টাকার জন্য তাঁকে নিয়মিত চাপ দেওয়া হতো। এর আগেও বর্ষাকে মারধর করে গুরুতর আহত করা হয়েছিল। তখন পরিবার বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিলেও শাশুড়ির আশ্বাসে মাত্র দুই সপ্তাহ আগে তিনি আবার স্বামীর বাড়িতে ফিরে গিয়েছিলেন। কে জানত, সেই ফিরে যাওয়াই তাঁর জীবনের শেষ অধ্যায় হবে!অভিযোগ রয়েছে, মঙ্গলবার (গতকালের) গভীর রাতে স্বামী নাবিদের মারধরের শিকার হন বর্ষা। নির্যাতনের একপর্যায়ে তিনি শ্বশুরবাড়ির একজনকে বারবার অনুরোধ করেন বাবাকে ফোন দেওয়ার জন্য। কিন্তু আকুতি জানালে তাঁকে আরও মারধর করা হয়। পরে বাধ্য হয়ে বর্ষা নিজের মোবাইল ফোন থেকে মাকে ভিডিও কল করেন এবং বাবার সঙ্গে কথা বলেন। ভিডিও কলে তাঁর ছোট বোন দেখতে পান, বর্ষার গলা দিয়ে রক্ত ঝরছে।মেয়ের এমন অবস্থা দেখে পুরান ঢাকার লালবাগ থেকে ছুটে যান বাবা শেখ মানোয়ার হোসেন মান্না। কিন্তু মণিপুরিপাড়ায় পৌঁছে তিনি দেখেন, মেয়েকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা বর্ষাকে মৃত ঘোষণা করেন।তেজগাঁও থানা-পুলিশ জানিয়েছে, বর্ষার গলা ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে একে হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে যৌতুকের দাবিতে নির্যাতন ও হত্যার অভিযোগে মামলা হয়েছে এবং স্বামী নাবিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, নাবিদের পরিবার দাবি করেছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।তিন বোনের মধ্যে মেজ ছিলেন বর্ষা। তাঁর সামনে ছিল জীবনের নানা স্বপ্ন। অথচ আজ একটি পরিবারকে তাঁর কবরের পাশে দাঁড়াতে হয়েছে। বিশ্লেষকদের মতে, সমাজে এখনো সংসার টিকিয়ে রাখার পুরো দায়িত্ব নারীর কাঁধে চাপিয়ে দেওয়া হয়। ‘মানিয়ে নেওয়া’ বা ‘সহ্য করার’ এই মানসিকতা অনেক নারীর জীবন কেড়ে নিচ্ছে। সংসার টিকিয়ে রাখার চেয়ে মানুষের জীবন বাঁচানো যে অনেক বেশি জরুরি, বর্ষার এই মৃত্যু তা আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।বাবা-মার কাছে বাঁচার আকুতি জানানো বর্ষার সেই শেষ কথাগুলো—‘আমার আব্বুরে একটা ফোন দেন, প্লিজ’—সমাজ ও বিবেকবান মানুষের হৃদয়ে নাড়া দিয়ে যাবে। এখন একটাই দাবি, বর্ষা হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হোক এবং দোষী ব্যক্তি যত প্রভাবশালীই হোক না কেন, আইন অনুযায়ী তার কঠোর বিচার নিশ্চিত করা হোক। আর কোনো মেয়েকে যেন নির্যাতনের শিকার হয়ে শেষ মুহূর্তে এভাবে বাবাকে ফোন করে বাঁচার আকুতি জানাতে না হয়।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
আমার আব্বুরে একটা ফোন দেন প্লিজ —বাবার কাছে বাঁচার আকুতি জানিয়েও শেষ রক্ষা হলো না বর্ষার
0:00 0:00
1.0x