জনতার অনলাইন প্রেস ক্লাব

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, ২২ লাখ টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, ২২ লাখ টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, ২২ লাখ টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, ২২ লাখ টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

যশোরের বেনাপোল সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ ৪০ হাজার ৫০০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনব্যাপী যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ আন্দুলিয়া বিওপি ও বেনাপোল আইসিপির টহলদল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ভারতীয় ১১৫ বোতল নেশাজাতীয় দ্রব্য, ১৯১টি শাড়ি, ৩টি থ্রি-পিস, একটি কম্বল, ১০৩টি চাদর, ১৮ প্যাকেট ফুচকা, এক প্যাকেট কিশমিশ, ৪৬০টি চকলেট ও ৩৭৩টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ৪০ হাজার ৫০০ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, নিয়মিত অভিযানের মাধ্যমে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, ২২ লাখ টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image
যশোরের বেনাপোল সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ ৪০ হাজার ৫০০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনব্যাপী যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ আন্দুলিয়া বিওপি ও বেনাপোল আইসিপির টহলদল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ভারতীয় ১১৫ বোতল নেশাজাতীয় দ্রব্য, ১৯১টি শাড়ি, ৩টি থ্রি-পিস, একটি কম্বল, ১০৩টি চাদর, ১৮ প্যাকেট ফুচকা, এক প্যাকেট কিশমিশ, ৪৬০টি চকলেট ও ৩৭৩টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ৪০ হাজার ৫০০ টাকা।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।তিনি আরও জানান, নিয়মিত অভিযানের মাধ্যমে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, ২২ লাখ টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ
0:00 0:00
1.0x