জনতার অনলাইন প্রেস ক্লাব

মুক্তাগাছার কাশিমপুরে চুরি, জুয়া ও মাদকবিরোধী মিছিল

মুক্তাগাছার কাশিমপুরে চুরি, জুয়া ও মাদকবিরোধী মিছিল

মুক্তাগাছার কাশিমপুরে চুরি, জুয়া ও মাদকবিরোধী মিছিল
মুক্তাগাছার কাশিমপুরে চুরি, জুয়া ও মাদকবিরোধী মিছিল

মুক্তাগাছার কাশিমপুরে চুরি, জুয়া ও মাদকবিরোধী মিছিল‎

‎ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কাশিমপুর ইউনিয়নে চুরি, জুয়া ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মিছিল অনুষ্ঠিত হয়েছে। মনজুরুল হক আরিফ, সাবেক আহ্বায়ক, মুক্তাগাছা উপজেলা ছাত্রদল এবং কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম কেরানীর নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।

‎

‎মিছিলটি সুহিলা নতুন বাজার থেকে শুরু হয়ে ঝনকা বাজার অতিক্রম করে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে মুক্তাগাছা পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমরুল হাসান (ইমরুল), যুবনেতা হোসেন ফরাজী এবং বিএনপির ২ নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা চুরি, জুয়া ও মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

‎

‎মিছিল থেকে বক্তারা বলেন, চুরি, জুয়া ও মাদক সমাজের শান্তি-শৃঙ্খলা নষ্ট করে এবং যুবসমাজকে ক্ষতির দিকে ঠেলে দেয়। এসব সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

‎

‎এ সময় নেতৃবৃন্দ কাশিমপুর ইউনিয়নে চুরি, জুয়া ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার অনুরোধ জানান।

‎

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


মুক্তাগাছার কাশিমপুরে চুরি, জুয়া ও মাদকবিরোধী মিছিল

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image
মুক্তাগাছার কাশিমপুরে চুরি, জুয়া ও মাদকবিরোধী মিছিল‎‎ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কাশিমপুর ইউনিয়নে চুরি, জুয়া ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মিছিল অনুষ্ঠিত হয়েছে। মনজুরুল হক আরিফ, সাবেক আহ্বায়ক, মুক্তাগাছা উপজেলা ছাত্রদল এবং কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম কেরানীর নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।‎‎মিছিলটি সুহিলা নতুন বাজার থেকে শুরু হয়ে ঝনকা বাজার অতিক্রম করে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে মুক্তাগাছা পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমরুল হাসান (ইমরুল), যুবনেতা হোসেন ফরাজী এবং বিএনপির ২ নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা চুরি, জুয়া ও মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।‎‎মিছিল থেকে বক্তারা বলেন, চুরি, জুয়া ও মাদক সমাজের শান্তি-শৃঙ্খলা নষ্ট করে এবং যুবসমাজকে ক্ষতির দিকে ঠেলে দেয়। এসব সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।‎‎এ সময় নেতৃবৃন্দ কাশিমপুর ইউনিয়নে চুরি, জুয়া ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার অনুরোধ জানান।‎

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
মুক্তাগাছার কাশিমপুরে চুরি, জুয়া ও মাদকবিরোধী মিছিল
0:00 0:00
1.0x