প্রতিবেদক : আলম চৌধুরী সিনিয়র (ক্রাইম রিপোর্টার)
কুমিল্লার মনোহরগঞ্জ বাজারে মেয়াদোত্তীর্ণ মিষ্টি ও দই বিক্রির উদ্দেশ্যে রাখার দায়ে এক ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা মেয়াদোত্তীর্ণ মিষ্টি ও দই ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মনোহরগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ধারা অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মনোহরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা।
অভিযান চলাকালে বাজারের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ মিষ্টি ও দই পাওয়া যায়। ভোক্তাদের জন্য ঝুঁকিপূর্ণ এসব খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে রাখার দায়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি জব্দ করা মেয়াদোত্তীর্ণ মিষ্টি ও দই ধ্বংস করা হয়, যাতে এসব খাদ্যপণ্য ভোক্তাদের কাছে বিক্রি বা সরবরাহ করা না যায়।
জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজারে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি বা সংরক্ষণের মাধ্যমে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলা প্রতিরোধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাজারে খাদ্যপণ্যের মান ও মেয়াদ যাচাই, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং আইন লঙ্ঘনকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

মতামত