খানসামায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
মোঃ বিপ্লব ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের খানসামায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৫টায় খানসামা উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ওবায়দুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ৫ নং ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রবিউল আলম তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সোহাগ ইসলাম।
আলোচনা সভায় বক্তারা যুবদলের প্রতিষ্ঠার ইতিহাস, রাজনৈতিক ভূমিকা ও সাংগঠনিক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

মতামত